1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ১০ বোতল উইনসেরেক্স সিরাপসহ যুবক আটক বিমানবন্দরে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ করার মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড ও রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রমে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার কর্মস্থলে অনুপস্থিত থাকা ও ‘পলায়ন অভিযোগে চাকরিচ্যুত হলেন সাতক্ষীরার সন্তান অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী মালয়েশিয়ায় দাতোক সেরী উপাধি পেলেন বিশিষ্ট শিল্পপতি, আইন গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান সাতক্ষীরার কৃতিসন্তান আলহাজ্ব মো: হাসান আলী পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে এনসিপির বিক্ষোভ শ্যামনগরে সাংবাদিককে ‘বাসা থেকে উঠিয়ে নিয়ে আসবো’ বলার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে অবৈধ ইটভাটা নিয়ে বক্তব্য চাইতে গিয়ে হুমকির অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি সাংবাদিকদের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলায় আওয়ামী লীগের দোসর ওসি বিপ্লব কুমার নাথ কে গ্রেপ্তারের দাবি, সাতক্ষীরায় বিএনপি জামায়াতের নেতা কর্মীদের ধরে এনে হাতিয়ে নিয়েছেন কোটি টাকা

ব্র‍্যাক ডেইরির উদ্যোগে তালায় “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১৩৫ বার পঠিত

হাসানুর রহমান হাসান, স্টাফ রিপোর্টারঃ

“আধুনিক প্রযুক্তি, দক্ষ খামারি/সমৃদ্ধ ডেইরি” স্লোগানকে সামনে রেখে ব্র‍্যাক ডেইরি এন্ড ফুড প্রোজেক্টের উদ্যোগে সাতক্ষীরার জেলার তালা উপজেলায় দুগ্ধ খামারকে লাভজনক ও টেকসই করতে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা বুধবার সকাল ১১টায় পাটকেলঘাটা অগ্রগতি রিসোর্ট এ ব্র‍্যাক ডেইরি এন্ড ফুড প্রোজেক্টের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে খামারিদের আধুনিক পদ্ধতিতে গরু পালন, সুষম খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ব্যবস্থা, কৃত্রিম প্রজনন, দুধ উৎপাদন বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর খামার পরিচালনার বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দেয়া হয়।

আয়োজকরা জানান, বর্তমান সময়ে লাভজনক দুগ্ধ খামার গড়ে তুলতে বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ খামারিদের দক্ষতা বাড়াবে এবং উৎপাদন খরচ কমিয়ে আয় বৃদ্ধি করতে সহায়তা করবে।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: মাসুম বিল্লাহ, এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো: খায়রুল ইসলাম, এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্র‍্যাক ডেইরি এন্ড ফুড প্রোজেক্টের ভেটেরিনারি সার্জন ডা: মো: রশিদুর রহমান, ডা: তাজ মোহাম্মদ, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র‍্যাক ডেইরি এন্ড ফুড প্রোজেক্টের প্রোডিউসার সার্ভিস শাখার ডেপুটি ম্যানেজার ডা: মো: মারুফ উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এরিয়া ম্যানেজার মো: মিজানুর রহমান।

প্রশিক্ষণে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খামার ব্যবস্থাপনায় পরিচ্ছন্নতা, সঠিক খাদ্য প্রদান, উন্নত জাতের গবাদিপশু নির্বাচন এবং প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে দেশে গুণগত মানসম্পন্ন দুধ উৎপাদন আরও বৃদ্ধি পাবে এবং দেশের দুগ্ধ শিল্প আরও উন্নত ও টেকসই হবে।

প্রশিক্ষণের বিশেষ অতিথি তার বক্তব্যে আশা প্রকাশ করেন যে, এ প্রশিক্ষণের মাধ্যমে এলাকার দুগ্ধ খামারিরা আধুনিক জ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে আরও দক্ষ হবে এবং লাভজনক খামার গড়ে তুলতে সক্ষম হবে।

এছাড়া প্রশিক্ষণের অন্যান্য আলোচকদের মধ্যে ব্র‍্যাক ডেইরি এন্ড ফুড প্রোজেক্টের প্রোডিউসার সার্ভিস শাখার ডেপুটি ম্যানেজার ডা: মো: মারুফ উদ্দিন খামারিদের মডেল ফার্ম গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। বিশেষ করে গাভী লালন-পালন এবং গাভীকে ২৪ ঘণ্টা পরিষ্কার পানি সরবরাহের মাধ্যমে গাভীর দুধ উৎপাদন বৃদ্ধি করার কৌশল আলোচনা করেন। অন্যান্য বক্তাগণ খামারের আপদকালীন সময়ের জন্য বিশেষ করে বর্ষাকালে গাভীর খাদ্য চাহিদা পূরন করার জন্য সাইলেক তৈরি, কমপ্লিট মিল্কিং, খামারের হাইজিন ও স্যানিটেশন ব্যবস্থা উন্নত করার উপর জোর দেন।

এ সময় স্থানীয় খামারি, কৃষি উদ্যোক্তা, প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা প্রশিক্ষণকে সময়োপযোগী ও বাস্তবধর্মী হিসেবে উল্লেখ করেন। ও প্রশিক্ষার্থীগণ ব্র‍্যাক ডেইরির এই ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং তারা ব্রাক ডেইলির সঙ্গে থেকে নিয়মিত দুধ সরবরাহের প্রতিশ্রুতি প্রদান করেন ব্র‍্যাক ডাইরির এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার জন্য আশাবাদ ব্যক্ত করেন। প্রশিক্ষণটিতে তালা উপজেলার প্রায় ১০০ জন দুগ্ধ খামারি অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা