
নিজস্ব প্রতিবেদক:
আলমডাঙ্গা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথকে মাগুরার একটি বিএনপি নেতা হত্যা মামলায় বরিশাল থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়েছে। গত ২৭ অক্টোবর রাতে তাঁকে গ্রেপ্তার করে মাগুরায় নেওয়া হয়েছে বলেও প্রচারিত পোস্টে উল্লেখ করা হয়েছে। বিএনপির একাধিক নেতাকে ক্রসফায়ার দিয়েছেন ও দুই কোটি টাকা জোরপূর্বক আদায় করেছেন বলে বিল্পব কুমার নাথ এর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তার শুশুর যশোর আওয়ামী লীগের সহ সভাপতি হিসাবে আছেন আর বিল্পব কুমার নাথ চট্টগ্রাম মহসিন কলেজে ছাত্রলীগের ক্যাডার ছিলেন। সে পাটকেলঘাটা, কলারোয়া, আশাশুনি থানা সহ বিভিন্ন এলাকায় ওসির দায়িত্ব পালন করেছেন।
প্রচারিত পোস্টে আরও দাবি করা হয়েছে, বিপ্লব কুমার নাথ সর্বশেষ নৌ পুলিশে কর্মরত ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর তাঁর বিরুদ্ধে একাধিক হত্যা মামলা হয়েছে বলেও পোস্টটিতে উল্লেখ করা হয়। ৫ই আগস্ট পাটকেলঘাটা থানা থেকে পালিয়ে প্রাণে বেঁচে যান। গনঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ হাসানুর রহমান হাসান সহ একাধিক ব্যক্তি বলেন, আমাদের মামলার ভয় দেখিয়ে বিভিন্ন সময়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন।
এদিকে, তাঁর কর্মকালীন সময়ে রাজনৈতিক পক্ষপাত, বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন এবং হত্যা ও নির্যাতনের অভিযোগ থাকার কথাও সামাজিক যোগাযোগমাধ্যমের ওই পোস্টে বলা হয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা ও সংশ্লিষ্ট মামলাগুলোর বর্তমান অবস্থা যাচাই করা প্রয়োজন।
উল্লেখ্য, কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের, গ্রেপ্তার এবং আদালতে অপরাধ প্রমাণিত হওয়া পৃথক বিষয়। তাই গ্রেপ্তারের দাবি ও অভিযোগের বিষয়ে নিশ্চিত তথ্য পেতে মাগুরা জেলা পুলিশ, সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তা অথবা নৌ পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য গুরুত্বপূর্ণ।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে।
**#BreakingNews #ChuadangaNews #AlamdangaNews #MaguraNews #BangladeshNews #PoliceNews #CrimeNews**