
শনিবার (৩১ অক্টোবর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে সাতক্ষীরা সদর থানাধীন হাড়দ্দাহ দক্ষিণপাড়া জামে মসজিদের সামনে তিন রাস্তার মোড় থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সাতক্ষীরা জেলার পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মাহমুদুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তির অবস্থানের খবর পেয়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।
আটক আরিফ বিল্লাহ (২৬) সাতক্ষীরার হাড়দ্দাহ দক্ষিণপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে। এ সময় তার কাছ থেকে ১০ বোতল Wincerex Cough Syrup জব্দ করা হয়।
এ ঘটনায় সাতক্ষীরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(খ) ধারায় মামলা হয়েছে। মামলা নম্বর-০১, তারিখ ১ নভেম্বর ২০২৬।
পুলিশ জানায়, আটক আসামিকে বিধি মোতাবেক পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।