
আরাফাত হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার তালা উপজেলার সরুলিয়া ইউনিয়ন জিয়া মঞ্চের ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল ২০২৬) পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ রোডে ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার এ এইচ এম কামাল আহমেদের কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে ফারুক আহমেদকে আহ্বায়ক, আব্দুর রহমানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং জিয়ারুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটি গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরুলিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল খালেক, তালা উপজেলা যুবদল ও জিয়া মঞ্চের সাবেক সভাপতি আসাদুল হক, খুলনা জেলা জিয়া মঞ্চের সভাপতি শরিফুল ইসলাম এবং তালা উপজেলা জিয়া মঞ্চের সভাপতি মামুন হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য ইমাদুল মোড়ল, স্বেচ্ছাসেবক দলের নেতা ও সাংবাদিক ইমন, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সরুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা আসাদুজ্জামান আসাদ, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, একই ওয়ার্ড যুবদলের সভাপতি আমিনুর রহমান এবং ধানদিয়া ইউনিয়ন জাসাসের সভাপতি শাইনসহ অন্যান্য নেতাকর্মীরা।