সাতক্ষীরার পাটকেলঘাটা এলাকায় সরকারি জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছেন রাহাত খান।
জানা যায়, পুটিয়াখালী মৌজা-র ১৪৯ দাগের ক-তপশীলভুক্ত সরকারি জমিতে অবৈধভাবে ঘর নির্মাণের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরেজমিন পরিদর্শন করা হয়। পরিদর্শনে দেখা যায়, সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও উক্ত ০.০১ একর জমিতে নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে।
এ ঘটনায় সরকারি আদেশ অমান্য করায় দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় ১০০০/- এক হাজার টাকা জরিমানা করা হয় এবং পরবর্তীতে অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করা হয়। এসময় তিনি বলেন সরকারি নিয়ম মেনে আপনার কাজ করতে পারবেন।
অভিযানে নেতৃত্ব দেন তালা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান। এ সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পাটকেলঘাটা থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি জমি দখলমুক্ত ও সুরক্ষিত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।