1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ১০ বোতল উইনসেরেক্স সিরাপসহ যুবক আটক বিমানবন্দরে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ করার মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড ও রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রমে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার কর্মস্থলে অনুপস্থিত থাকা ও ‘পলায়ন অভিযোগে চাকরিচ্যুত হলেন সাতক্ষীরার সন্তান অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী মালয়েশিয়ায় দাতোক সেরী উপাধি পেলেন বিশিষ্ট শিল্পপতি, আইন গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান সাতক্ষীরার কৃতিসন্তান আলহাজ্ব মো: হাসান আলী পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে এনসিপির বিক্ষোভ শ্যামনগরে সাংবাদিককে ‘বাসা থেকে উঠিয়ে নিয়ে আসবো’ বলার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে অবৈধ ইটভাটা নিয়ে বক্তব্য চাইতে গিয়ে হুমকির অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি সাংবাদিকদের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলায় আওয়ামী লীগের দোসর ওসি বিপ্লব কুমার নাথ কে গ্রেপ্তারের দাবি, সাতক্ষীরায় বিএনপি জামায়াতের নেতা কর্মীদের ধরে এনে হাতিয়ে নিয়েছেন কোটি টাকা

জাতীয় নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড পাওয়ার আবেদন করবেন যেভাবে

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১৪৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড প্রদানের প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)।

প্রথমবারের মতো এবারও সাংবাদিক পর্যবেক্ষক কার্ড ও গাড়ির স্টিকার পেতে অনলাইনে আবেদন বাধ্যতামূলক করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্ধারিত ওয়েবসাইট এর মাধ্যমে এ আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

যেভাবে রেজিস্ট্রেশন করবেন

ওয়েবসাইটে প্রবেশ করার পর ধাপে ধাপে জাতীয় পরিচয়পত্র নম্বর, ইমেইল এড্রেস, মোবাইল নম্বও ও পাসওয়ার্ড দিতে হবে। সবকটি ধাপ পূরণের পর প্রদত্ত মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে। ওটিপি যাচাইয়ের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।

লগইন করে আবেদন

রেজিস্ট্রেশন শেষে মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে সাংবাদিক পর্যবেক্ষক হিসেবে কার্ডের আবেদন করতে হবে।

স্থানীয় সাংবাদিকদের (জেলা-উপজেলা) ক্ষেত্রে ব্যক্তিগত তথ্যের আগে আবেদনকারীর বর্তমান অবস্থানের তথ্য দিতে হবে। সেক্ষেত্রে আবেদনের নির্দিষ্ট অংশে বিভাগ, জেলা, নির্বাচনি আসন ও উপজেলা/থানার তথ্য বাধ্যতামূলক দিতে হবে।

আবেদন প্রক্রিয়ার ধাপসমূহ

লগইন করার পর প্রথম ধাপে আবেদনকারীর নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্মতারিখ ও লিঙ্গ ইত্যাদি ব্যক্তিগত তথ্য দিতে হবে।

পরবর্তী ধাপে মিডিয়া প্রতিষ্ঠানের তথ্য বাধ্যতামূলকভাবে প্রদান করতে হবে। এতে গণমাধ্যমের নাম, প্রতিষ্ঠানের ঠিকানা, ইমেইল, ফোন নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে নিবন্ধন প্রমাণপত্র ও সর্বশেষ পত্রিকার কপি সংযুক্ত করতে হবে।

এছাড়া বাধ্যতামূলক সংশ্লিষ্ট গণমাধ্যম প্রতিষ্ঠান কর্তৃক অনুমোদিত সাংবাদিকদের তালিকা ফাইল আকারে আপলোড করতে হবে। একই সঙ্গে ওই তালিকায় আবেদনকারী সাংবাদিকের নাম কত নম্বরে রয়েছে, তা নির্দিষ্ট ঘরে উল্লেখ করতে হবে।

গাড়ির স্টিকার

গাড়ির স্টিকারের জন্য হলে ‘হ্যাঁ’ অথবা ‘না’ অপশন নির্বাচন করতে হবে। ‘হ্যাঁ’ নির্বাচন করলে গাড়ির সংশ্লিষ্ট কাগজপত্রের তথ্য দিতে হবে।

চূড়ান্ত সংযুক্তি

আবেদনের শেষ ধাপে আবেদনকারীর অফিস আইডি, ইস্যুর তারিখ, ছবি, স্বাক্ষর এবং জাতীয় পরিচয়পত্র কার্ড নির্ধারিত ঘরে ফাইল আকারে আপলোড করতে হবে।
সব ধাপ সঠিকভাবে সম্পন্ন করে সবুজ অংশে ক্লিক করে আবেদন জমা দিলে আবেদন সম্পূর্ণ হয়েছে বলে দেখাবে।

আবেদন যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন কিউআর কোড সংবলিত একটি কার্ড পিডিএফ আকারে প্রদান করবে। ওই কার্ড প্রিন্ট করে গণমাধ্যম কর্মীরা নির্বাচনে সংবাদ সংগ্রহের জন্য প্রয়োজনীয় আইনি অনুমোদন পাবেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা