
নীল প্রজাপতি
লেখা : তামান্না জাবরিন
নীল প্রজাপতি
তুমি ভাবছো কি আমি আছি অনেক খুশি?
হাসি ঝরছে ঠোঁটে রাশি রাশি?
জানো না কি তুমি হীনা বিরহের সাগরে আমি ভাসি!
ও আমার নীল প্রজাপতি
জানো কি কতো রাত ঘুমহীনা আছি?
তোমার স্মৃতি এ চোখে ভাসে রাশি রাশি
নীরব রাতে তুমিহীনা একলা বসে থাকি,
এ হৃদয় মাঝে শুধু তোমারই ছবি আঁকি।
আমার নীল প্রজাপতি
তুমি হবে কি আমার সাথী? জানি হাতের রেখায় তুমি নেই কিংবা মিলছে না তোমার আমার রাশি, তাই বলে কি তোমায় কম ভালোবাসি?
হে আমার নীল প্রজাপতি তোমার বুকে একটু সময় থাকি? যে বুকের হৃদয় স্পব্দনে দূর থেকে ছুটে আসি ঐ বুকে ঘুমানোর সাহস না দেখি,
তবু বলতে তো পারি তোমায় অনেক ভালোবাসি।