1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

বরগুনায় ৩৫ লাখ টাকার অবৈধ বেহুন্দি জাল ধ্বংস

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪
  • ১২৩ বার পঠিত

মোঃ রেজাউল ইসলাম, বরগুনা জেলা প্রতিনিধি.

বরগুনা সদর উপজেলায় মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ ৪৫টি বেহুন্দি ও ৩টি চিংড়ি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৯ জানুয়ারি) বরগুনা সদরের এম বালিয়াতলী ইউনিয়নের পালের বালিয়াতলী, ছোনবুনিয়া সংলগ্ন পায়রা নদী ও মোহনায় অবৈধ জাল নির্মূলে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব দৈনিক আলোর সন্ধান নিউজ কে বলেন, জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগের নেতৃত্বে পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সহযোগিতায় সোমবার ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল ১১টা পর্যন্ত বরগুনা সদরের বিভিন্ন এলাকায় অবৈধ জাল নির্মূলে মোবাইল কোর্ট পরিচালিত হয়।অভিযানকালে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ ৪৫টি বেহুন্দি জাল এবং তিনটি অবৈধ চিংড়ি জাল এবং আনুমানিক ২০ মণ অবৈধ ফিক্সড ইঞ্জিনে ব্যবহৃত দড়ি ও কাছি আটক করা হয়।যার মোট আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৫ লাখ টাকা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব এবং জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট এস এম মশিউর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসানসহ, বরগুনা সদর থানার পুলিশ ফোর্স এবং বরগুনার জেলা আনসার ব্যাটালিয়নের সদস্যরা। পরে ম্যাজিস্ট্রেট এস এম মশিউর রহমানের নির্দেশে মৎস্যসম্পদ ধ্বংসকারী অবৈধ বেহুন্দি জাল, চিংড়ি জালসহ দড়ি কাছি পুড়িয়ে বিনষ্ট করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা