1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ১০ বোতল উইনসেরেক্স সিরাপসহ যুবক আটক বিমানবন্দরে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ করার মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড ও রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রমে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার কর্মস্থলে অনুপস্থিত থাকা ও ‘পলায়ন অভিযোগে চাকরিচ্যুত হলেন সাতক্ষীরার সন্তান অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী মালয়েশিয়ায় দাতোক সেরী উপাধি পেলেন বিশিষ্ট শিল্পপতি, আইন গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান সাতক্ষীরার কৃতিসন্তান আলহাজ্ব মো: হাসান আলী পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে এনসিপির বিক্ষোভ শ্যামনগরে সাংবাদিককে ‘বাসা থেকে উঠিয়ে নিয়ে আসবো’ বলার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে অবৈধ ইটভাটা নিয়ে বক্তব্য চাইতে গিয়ে হুমকির অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি সাংবাদিকদের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলায় আওয়ামী লীগের দোসর ওসি বিপ্লব কুমার নাথ কে গ্রেপ্তারের দাবি, সাতক্ষীরায় বিএনপি জামায়াতের নেতা কর্মীদের ধরে এনে হাতিয়ে নিয়েছেন কোটি টাকা

মাগুরায় পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনকে গুলি করে হত্যা, মাগুরার আইন শৃংখলা পরিস্থিতির অবনতি, ওসি প্রত্যাহার

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৬০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

মাগুরায় পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনার পর মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুনকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয়দের অভিযোগ, ওসি আবদুল্লাহ আল মামুন দায়িত্ব নেওয়ার পর থেকে থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। তাদের দাবি, এলাকায় চুরি, ডাকাতি ও মাদকের কারবার বেড়েছে। এ ছাড়া থানায় গিয়ে ভুক্তভোগীরা সেবা না পাওয়ার অভিযোগ করেছেন !

সদ্য প্রত্যাহার হওয়া ওসি আবদুল্লাহ আল মামুনের বাবা ইউনিয়ন বিএনপির নেতা। এই দাপটে আব্দুল্লাহ আল মামুন তার উর্ধতন কর্মকর্তাদের আদেশ নির্দেশ মানেন না। স্থানীয় এমপি বা প্রশাসনের কোন নির্দেশনা তিনি মানছিলেন না। থানার ওসি হয়েও ভাবখানা এমন, তিনি যেনো গোটা থানার প্রধানমন্ত্রী।

আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে ওসি আবদুল্লাহ আল মামুনকে প্রশ্ন করা হয়েছিল গতকাল । তার ভাবখানা এমন, মাগুরার পরিস্থিতি যেমন আছে, তেমনই চলবে, পারলে কিছু করেন। যুবদল নেতাকে গু*ি* করে হত্যার ঘটনায় গাফিলতির বিষয়টি নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, মামলা হয়েছে, আসামি পাইলে ধরবো, না পেলে পুলিশ কি করতে পারে। ভাবখানা এমন, হ০ত্যার ঘটনা ঘটছে, তাতে হইছে কি??

আজকে ওসি আবদুল্লাহ আল মামুনকে মাগুরা সদরের ওসির পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। এই ওসির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে পুলিশের কাছে!

এই ধরনের কর্মকর্তাদেরকে ওসি পদে বসালে সাধারণ মানুষ সেবা কম পাবে, হয়রানি বেশি হবে। ওসি আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ায় পুলিশের উপর মহলকে ধন্যবাদ। সেই সাথে এই ধরনের কর্মকর্তাদের ওসি পদে দেয়ার আগে বেশি করে যাচাই বাছাই করা উচিত।

নিজেকে বিএনপি পরিবারে দাবি করা ওসি আবদুল্লাহ আল মামুন ঝিনাইদহে থাকাকালীন সময়ে মাহবুবুল আলম হানিফের সাথে ঘনিষ্ঠ ছিল। অথচ, এখন বিএনপি পরিবারের পরিচয় দিয়ে নিজের স্বেচ্ছাচারিতা, দুর্নীতি, আর স্বজনপ্রীতির কারণে মাগুরা জেলার সদরের আইন শৃংখলা পরিস্থিতির অবনতি ঘটিয়েছে।

এখন ওসি আবদুল্লাহ আল মামুন আপনার ওসিগিরি টুট টুট। মানুষকে আর হয়রানি করতে পারবেন না। এই ওসি আবদুল্লাহ আল মামুনকে যেনো কোথাও ওসিগিরি করতে না দেয়া হয়,সেই অনুরোধ। কারণ এরা রক্ষক নামের ভক্ষক!

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা