1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

সাতক্ষীরায় ছাত্রদল নেতা বাপ্পির ওপর সশস্ত্র হামলা: তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গণঅধিকার পরিষদ নেতা সাংবাদিক হাসান

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৪৯ বার পঠিত
দোষীদের দ্রুত গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জোর দাবি

রুহুল আমিন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:

সাতক্ষীরায় জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মনজুরুল আলম বাপ্পি এবং ঘোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদ হাসানের ওপর এক সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এই বর্বর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাতক্ষীরা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, আনন্দ টিভি ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি এবং বাংলাদেশ প্রেসক্লাব সাতক্ষীরা জেলা কমিটির আহ্বায়ক হাসানুর রহমান (হাসান)।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ ও ছাত্রলীগের একদল সশস্ত্র কর্মী এই হামলা চালায়। হামলার ঘটনায় ঘোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান গুরুতর আহত হন। তিনি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর এক বিবৃতিতে সাংবাদিক ও রাজনৈতিক নেতা হাসানুর রহমান হাসান বলেন, “পেশাগত দায়িত্ব পালন ও সামাজিক দায়বদ্ধতা থেকে আমি এ ধরনের সহিংস ও বর্বর হামলার তীব্র ধিক্কার জানাই। রাজনৈতিক প্রতিহিংসাবশত কোনো ব্যক্তির ওপর এমন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।”
তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জোর দাবি জানাচ্ছি—ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের অবিলম্বে চিহ্নিত ও গ্রেপ্তার করতে হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।”
এদিকে ছাত্রদল নেতাদের ওপর এই হামলার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা না হলে রাজপথে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় ছাত্রনেতারা।
Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা