1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ১০ বোতল উইনসেরেক্স সিরাপসহ যুবক আটক বিমানবন্দরে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ করার মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড ও রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রমে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার কর্মস্থলে অনুপস্থিত থাকা ও ‘পলায়ন অভিযোগে চাকরিচ্যুত হলেন সাতক্ষীরার সন্তান অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী মালয়েশিয়ায় দাতোক সেরী উপাধি পেলেন বিশিষ্ট শিল্পপতি, আইন গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান সাতক্ষীরার কৃতিসন্তান আলহাজ্ব মো: হাসান আলী পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে এনসিপির বিক্ষোভ শ্যামনগরে সাংবাদিককে ‘বাসা থেকে উঠিয়ে নিয়ে আসবো’ বলার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে অবৈধ ইটভাটা নিয়ে বক্তব্য চাইতে গিয়ে হুমকির অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি সাংবাদিকদের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলায় আওয়ামী লীগের দোসর ওসি বিপ্লব কুমার নাথ কে গ্রেপ্তারের দাবি, সাতক্ষীরায় বিএনপি জামায়াতের নেতা কর্মীদের ধরে এনে হাতিয়ে নিয়েছেন কোটি টাকা

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেছেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোস্তফা গাজী ও প্রশিক্ষক ইমরান খান

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৬১ বার পঠিত

গাজী শাহিন, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে কালিগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেছেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোস্তফা গাজী ও প্রশিক্ষক ইমরান খান। এ সময় ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে পূজামণ্ডপে দায়িত্বরত আনসার ও ভিডিপি সদস্য এবং পূজা উদ্‌যাপন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করা হয়। এ সময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোস্তফা গাজী দায়িত্বরত সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সর্বোচ্চ সতর্কতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দর্শনার্থীদের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সজাগ থাকতে হবে।

তিনি আরও বলেন, দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা করা যাবে না।কালিগঞ্জ উপজেলা সকল পূজা মন্ডপের আনসার-ভিডিপি সদস্যদের দায়িত্ব পালন কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। সন্দেহজনক কোনো কার্যকলাপ বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দেখা দিলে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। পাশাপাশি পূজা উদ্‌যাপন কমিটির সদস্যদের সঙ্গে সমন্বয় বজায় রেখে সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে হবে।

এ সময় পূজামণ্ডপে দায়িত্বরত আনসার ও ভিডিপি সদস্যদের জন্য উপযুক্ত আবাসনের ব্যবস্থা করতে পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি অনুরোধ জানানো হয়।

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা