1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: ছাত্র অধিকার পরিষদ নেতা আব্দুল আজিজ নয়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৪৮ বার পঠিত

গাজী শাহিন, নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরায় জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মনজুরুল আলম বাপ্পি এবং ঘোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদ হাসানের ওপর এক সশস্ত্র হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি আব্দুল আজিজ নয়ন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক প্রতিপক্ষ ও সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় ঘোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান গুরুতর আহত হন। তিনি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি আব্দুল আজিজ নয়ন এই বর্বর হামলার তীব্র ধিক্কার জানান। তিনি বলেন, “রাজনৈতিক প্রতিহিংসাবশত ছাত্রনেতাদের ওপর এমন নৃশংস হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। গণতান্ত্রিক ও সামাজিক শান্তিশৃঙ্খলা বিনষ্টকারী এই ধরনের হিংসাত্মক ঘটনা চরম উদ্বেগজনক।”
তিনি অবিলম্বে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার ও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।”
হামলাকারীদের অবিলম্বে আইনের আওতায় আনা না হলে ছাত্র অধিকার পরিষদ, ছাত্রদল ও অন্যান্য সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে রাজপথে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা