প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬, ৩:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৯, ২০২৬, ১২:৫১ অপরাহ্ণ
সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: ছাত্র অধিকার পরিষদ নেতা আব্দুল আজিজ নয়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ

গাজী শাহিন, নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরায় জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মনজুরুল আলম বাপ্পি এবং ঘোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদ হাসানের ওপর এক সশস্ত্র হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি আব্দুল আজিজ নয়ন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক প্রতিপক্ষ ও সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় ঘোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান গুরুতর আহত হন। তিনি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি আব্দুল আজিজ নয়ন এই বর্বর হামলার তীব্র ধিক্কার জানান। তিনি বলেন, "রাজনৈতিক প্রতিহিংসাবশত ছাত্রনেতাদের ওপর এমন নৃশংস হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। গণতান্ত্রিক ও সামাজিক শান্তিশৃঙ্খলা বিনষ্টকারী এই ধরনের হিংসাত্মক ঘটনা চরম উদ্বেগজনক।"
তিনি অবিলম্বে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, "ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার ও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।"
হামলাকারীদের অবিলম্বে আইনের আওতায় আনা না হলে ছাত্র অধিকার পরিষদ, ছাত্রদল ও অন্যান্য সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে রাজপথে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
Copyright © 2026 দৈনিক আলোর সন্ধান. All rights reserved.