1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে ইউনিয়ন পরিষদ ঘেরাও

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১২৮ বার পঠিত

শেখ সানজিদুল হক ইমন, নিজস্ব প্রতিনিধ:

তলা উপজেলার পাটকেলঘাটা তিন নম্বর সরুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল হাই’য়ের ও দুর্নীতি মুক্ত ইউনিয়ন পরিষদ চেয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী।

রোববার (১৮ আগস্ট) দুপুরে পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। এ সময় এলাকাবাসী ইউনিয়ন পরিষদ ঘেরাও করে চেয়ারম্যান শেখ আব্দুল হাই’য়ের’নানা অনিয়ম তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন। এতে বিক্ষোভ অংশ নেয় দুই শতাধিক এলাকাবাসী। এ সময় উপস্থিত এলাকাবাসী জানান, ‘অবৈধ সরকারের অধীনে নির্বাচন করে শেখ আব্দুল হাই’য়েরচেয়ারম্যান হন। এরপর থেকে সে বিচার ও বিভিন্ন প্রতিষ্ঠানে সভাপতি পদ নিয়ে বাণিজ্যসহ নানা অনিয়ম ও দুর্নীতি করে আসছে। সে তালা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি পদ ব্যবহার করে দীর্ঘদিন ধরে এলাকার নিরীহ মানুষকে হয়রানি করেছেন। অত্যাচার ও চাঁদাবাজি করেছে নিয়মিত। মিথ্যা মামলা দিয়ে অসংখ্য নিরীহ মানুষকে এলাকা ছাড়া করেছে। তাই এই চেয়ারম্যান আমরা আর দেখতে চাই না। আমরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করলাম।’

উল্লেখ্য: গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে পলাতক রয়েছেন সুরুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান শেখ আব্দুল হাই ।এতে দীর্ঘদিন ধরে সরকারি সেবা থেকে বঞ্চিত এলাকাবাসী ।

এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়াক হাফিজুর রহমান , সাতক্ষীরা জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক আলী হোসেন, তালা উপজেলা যুবদলের সদস্য সচিব মোস্তফা মহসিন মন্টু , তালা উপজেলা কৃষক দলের আহবায়ক ডাক্তার মামুন রহমান খান, যুবদলের যুগ্ম আহবায়ক আনিসুজ্জামান, তলা উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক শেখ আবুল কাশেম, ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক, আব্দুর রকিব সরদার, পাটকেলঘাটা থানা ছাত্রদলের আহবায়ক শেখ রিজভী আহমেদ ,সদস্য সচিব আবির হোসেন আবির ।

পাটকেলঘাটা প্রেসক্লাব এর আহবায়ক হাসানুর রহমান হাসান, সাংবাদিক মশরেফুজ্জামান ইমন, সাংবাদিক সানজিদুল হক ইমন, যুবদল নেতা জাহাঙ্গীর হোসেন লাকী, তাহলে উপজেলা যুবদলের সদস্য মাহবুবুর রহমান, কৃষক দলের নেতা শাহিনুর রহমান, এছাড়াও তালা উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা