
তলা উপজেলার পাটকেলঘাটা তিন নম্বর সরুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল হাই’য়ের ও দুর্নীতি মুক্ত ইউনিয়ন পরিষদ চেয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী।
রোববার (১৮ আগস্ট) দুপুরে পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। এ সময় এলাকাবাসী ইউনিয়ন পরিষদ ঘেরাও করে চেয়ারম্যান শেখ আব্দুল হাই’য়ের’নানা অনিয়ম তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন। এতে বিক্ষোভ অংশ নেয় দুই শতাধিক এলাকাবাসী। এ সময় উপস্থিত এলাকাবাসী জানান, 'অবৈধ সরকারের অধীনে নির্বাচন করে শেখ আব্দুল হাই’য়েরচেয়ারম্যান হন। এরপর থেকে সে বিচার ও বিভিন্ন প্রতিষ্ঠানে সভাপতি পদ নিয়ে বাণিজ্যসহ নানা অনিয়ম ও দুর্নীতি করে আসছে। সে তালা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি পদ ব্যবহার করে দীর্ঘদিন ধরে এলাকার নিরীহ মানুষকে হয়রানি করেছেন। অত্যাচার ও চাঁদাবাজি করেছে নিয়মিত। মিথ্যা মামলা দিয়ে অসংখ্য নিরীহ মানুষকে এলাকা ছাড়া করেছে। তাই এই চেয়ারম্যান আমরা আর দেখতে চাই না। আমরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করলাম।'
উল্লেখ্য: গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে পলাতক রয়েছেন সুরুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান শেখ আব্দুল হাই ।এতে দীর্ঘদিন ধরে সরকারি সেবা থেকে বঞ্চিত এলাকাবাসী ।
এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়াক হাফিজুর রহমান , সাতক্ষীরা জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক আলী হোসেন, তালা উপজেলা যুবদলের সদস্য সচিব মোস্তফা মহসিন মন্টু , তালা উপজেলা কৃষক দলের আহবায়ক ডাক্তার মামুন রহমান খান, যুবদলের যুগ্ম আহবায়ক আনিসুজ্জামান, তলা উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক শেখ আবুল কাশেম, ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক, আব্দুর রকিব সরদার, পাটকেলঘাটা থানা ছাত্রদলের আহবায়ক শেখ রিজভী আহমেদ ,সদস্য সচিব আবির হোসেন আবির ।
পাটকেলঘাটা প্রেসক্লাব এর আহবায়ক হাসানুর রহমান হাসান, সাংবাদিক মশরেফুজ্জামান ইমন, সাংবাদিক সানজিদুল হক ইমন, যুবদল নেতা জাহাঙ্গীর হোসেন লাকী, তাহলে উপজেলা যুবদলের সদস্য মাহবুবুর রহমান, কৃষক দলের নেতা শাহিনুর রহমান, এছাড়াও তালা উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।