1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ১০ বোতল উইনসেরেক্স সিরাপসহ যুবক আটক বিমানবন্দরে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ করার মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড ও রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রমে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার কর্মস্থলে অনুপস্থিত থাকা ও ‘পলায়ন অভিযোগে চাকরিচ্যুত হলেন সাতক্ষীরার সন্তান অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী মালয়েশিয়ায় দাতোক সেরী উপাধি পেলেন বিশিষ্ট শিল্পপতি, আইন গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান সাতক্ষীরার কৃতিসন্তান আলহাজ্ব মো: হাসান আলী পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে এনসিপির বিক্ষোভ শ্যামনগরে সাংবাদিককে ‘বাসা থেকে উঠিয়ে নিয়ে আসবো’ বলার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে অবৈধ ইটভাটা নিয়ে বক্তব্য চাইতে গিয়ে হুমকির অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি সাংবাদিকদের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলায় আওয়ামী লীগের দোসর ওসি বিপ্লব কুমার নাথ কে গ্রেপ্তারের দাবি, সাতক্ষীরায় বিএনপি জামায়াতের নেতা কর্মীদের ধরে এনে হাতিয়ে নিয়েছেন কোটি টাকা

কক্সবাজারে ইনানী সমুদ্র সৈকতের পাশে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৬ পর্যটকের মৃত্যু; অগ্নিনিরাপত্তা নিয়ে প্রশ্ন

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৪৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতের পাশে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জন পর্যটকের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ছয়জন গুরুতর দগ্ধ হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। নিহতদের প্রতি গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়েছে। পাশাপাশি দগ্ধদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।

এ মর্মান্তিক দুর্ঘটনা দেশের পর্যটনকেন্দ্রগুলোর হোটেল ও রিসোর্টের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। দেশের অন্যতম প্রধান পর্যটন নগরী কক্সবাজারের মতো গুরুত্বপূর্ণ স্থানে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও জরুরি বহির্গমন পথ নিশ্চিত না করে কীভাবে রিসোর্ট পরিচালিত হচ্ছে, তা খতিয়ে দেখার দাবি উঠেছে।

পরিবার-পরিজন নিয়ে অবকাশ যাপনের জন্য পর্যটনকেন্দ্রে যাওয়া মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অন্যতম দায়িত্ব। কিন্তু অগ্নিনিরাপত্তায় অবহেলা থাকলে পর্যটকদের আনন্দভ্রমণ মুহূর্তেই ভয়াবহ বিপর্যয়ে পরিণত হতে পারে। তাই পর্যটন ব্যবসায় মুনাফার পাশাপাশি মানুষের জীবন ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

দুর্ঘটনা এড়াতে দেশের সব পর্যটন এলাকার হোটেল ও রিসোর্টে জরুরি ভিত্তিতে অগ্নিনিরাপত্তা পরীক্ষা, পর্যাপ্ত জরুরি বহির্গমন পথ, অগ্নিনির্বাপণ সরঞ্জাম এবং প্রয়োজনীয় স্বয়ংক্রিয় অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

একই সঙ্গে ইনানীর অগ্নিকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং অবহেলা বা অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করে দেশের পর্যটনকেন্দ্রগুলোকে দেশি-বিদেশি ভ্রমণপিপাসু মানুষের জন্য নিরাপদ, আধুনিক ও ভ্রমণবান্ধব হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা