1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

তালায় পাখি শিকারির কাছ থেকে পাখিসহ পাখি ধরার সরঞ্জাম উদ্ধার এবং ইউ এন ও আফিয়া শারমিনের মাধ্যমে অবমুক্ত।

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ২৪০ বার পঠিত

সাইদুর রহমান আকাশ::

সাতক্ষীরা জেলা তালা উপজেলার মূড়াকলিয়া বিল থেকে পেশাদার শিকারি মোঃ সাহিদ মোড়লের পিতা মৃত মহিউদ্দিন মোড়লের কাছ থেকে পাখিসহ পাখি ধরার সরঞ্জাম উদ্ধার করেছে ঢাকা বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ও স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াইল্ড লাইফ ও সেভ ওয়াইল্ড লাইফ মিশন। (মঙ্গলবার ২০ডিসেম্বর) সকাল ৭টা সময় তালার শাহপুর বিল থেকে পাখিসহ পাখি ধরার ফাঁদ উদ্ধার করা হয়।

এ বিষয়ে সেভ ওয়াল্ড লাইফ এর সভাপতি মোঃ ইমরান হোসেন জানান, আমরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি শাহাপুর বিলে ফাঁদ পেতে পাখি শিকার করছে , তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে উপস্থিত হই তবে শিকারি আমাদের দেখে দৌড়ে পালিয়ে যায়। আমরা ফাঁদ ও ফাঁদে বাঁধা পাখিসহ শিকারীর বাড়িতে যাই, যেয়ে দেখি তার বাড়িতে পাখি জবাই করে মাংস রান্নার প্রস্তুতি চলছে। আমাদের উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে সবাই পালিয়ে যায় এবং জবাই করা পাখি উদ্ধার করি। পরবর্তীতে স্থানীয় ইউপি সদস্য মোঃ ইয়াসিন হোসেনের উপস্থিতিতে প্রাথমিকভাবে তাকে সাধারণ ক্ষমা করা হয ও লিফলেট বিতরণ করে মানুষকে সচেতন করা এবং উদ্ধার করা পাখি ও পাখি শিকারীর ব্যবহৃত সরঞ্জাম নিয়ে উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিনের বাসভবনে যায়।

সবশেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে বাসভবনের সামনে প্রকৃতিতে পাখি অবমুক্ত করা হয় । উদ্ধার অভিযানে অংশগ্রহণ করেন, ঢাকা বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট, স্কাউট মোঃ জসিম, মোঃ ইমরান হোসেন রিপন সভাপতি সেভ ওয়াইল্ড লাইফ, সেলিম হোসেন, ক্যাপ্টেন ওয়াইল্ড লাইফ মিশন, জহর হাসান সাগর, জুয়েল, রেজওয়ান প্রমুখ ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা