1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ১০ বোতল উইনসেরেক্স সিরাপসহ যুবক আটক বিমানবন্দরে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ করার মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড ও রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রমে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার কর্মস্থলে অনুপস্থিত থাকা ও ‘পলায়ন অভিযোগে চাকরিচ্যুত হলেন সাতক্ষীরার সন্তান অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী মালয়েশিয়ায় দাতোক সেরী উপাধি পেলেন বিশিষ্ট শিল্পপতি, আইন গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান সাতক্ষীরার কৃতিসন্তান আলহাজ্ব মো: হাসান আলী পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে এনসিপির বিক্ষোভ শ্যামনগরে সাংবাদিককে ‘বাসা থেকে উঠিয়ে নিয়ে আসবো’ বলার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে অবৈধ ইটভাটা নিয়ে বক্তব্য চাইতে গিয়ে হুমকির অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি সাংবাদিকদের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলায় আওয়ামী লীগের দোসর ওসি বিপ্লব কুমার নাথ কে গ্রেপ্তারের দাবি, সাতক্ষীরায় বিএনপি জামায়াতের নেতা কর্মীদের ধরে এনে হাতিয়ে নিয়েছেন কোটি টাকা

সাতক্ষীরায় মাজলিসুল মুফাসসিরিন এর আয়জনে সিরাতুন্নবী (সা:) শীর্ষক আলোচনা সভা ও উলামাদের মিলন মেলা

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১১ বার পঠিত

মোঃ আবু বক্কার, সাতক্ষীরা সদর উপজেলা প্রতিনিধি:

বাংলাদেশ মজলিসুল মুফাসসিরীন সাতক্ষীরা জেলার আয়োজনে সিরাতুন্নবী সাঃ উপলক্ষে আলোচনা সভা ও আলেম উলামাদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে ।
১৩ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪ টাই সাতক্ষীরা জামাতে ইসলামীর অফিসের হল রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইমাম, খতিব, আলেম, দায়ী ও বক্তাদের ঐক্যের প্লাটফর্ম বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন সাতক্ষীরা জেলার আয়োজনে মাওলানা মনিরুল ইসলাম ফারুকীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাময়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক, বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জামাতে ইসলামীর আমির মুহাদ্দিস রবিউল বাসার,মাওলানা আদ্দুল বারি, কলোরোয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আহমদ আলী,হজরত আবু বকর সিদ্দিক রাঃ কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মনিরুল ইসলাম বিলালি,সংগঠনটির জাতীয় কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সাতক্ষীরা জেলার সহ-সভাপতি মাওলানা মনোয়ার হোসাইন মুমিন, মাওলানা ওসমান গনি, মাওলানা দেলাওয়ার হোসাইন হুজাইফি, মাওলানা মুস্তাফিজুর রহমান, মাওলানা রুস্তুম আলী তাওহীদি, ছাত্র নেতা রোকনুজ্জামান বিপ্লবী,হাফেজ কারী আইতুল্লা আল খোমিনি, হাফেজ মাওলানা বিন মহররম এ ছাড়া শত শত আলেম উলামা উপস্থিতি ছিলেন।

ভারসুওল এর মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ছাত্র জনতার আন্দোলনের বিনিময়ে যে পরিবেশ সৃষ্টি হয়েছে সেটা ধরে রাখার জন্য বর্তমান যারা ক্ষমতায় আছে তাদের সার্বিক সহযোগিতা করতে হবে।

এরমধ্যে কর্মীদেরকে ঈমানের বলে বলিয়ান হয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে। তিনি আরও বলেন, সাধারণ মানুষ আর কোনো জালিম সরকার চায়না। তারা শোষণমুক্ত একটা সুন্দর দেশ চায়। জামায়াতে ইসলামী তেমন একটা সরকার চায়, যেখানে থাকবে সৎ মানুষের শাসন, কোনো জুলুম নির্যাতন হত্যা ও বৈষম্যের কোনো স্থান নেই। সিরাতের এ মাসে নিজেকে গড়ে তুলতে হবে।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন সাতক্ষীরাহজরত আবু বকর সিদ্দিক রাঃ কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মনিরুল ইসলাম বিলালি সাহেব ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা