1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

সাতক্ষীরায় কৃষকদলের আহবায়ক সালাউদ্দিন লিটনের বিরুদ্ধে বসতবাড়ি দখলের অভিযোগ

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৪২৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

সাতক্ষীরায় কৃষকদলের আহবায়ক সালাউদ্দিন লিটনের বিরুদ্ধে ফারজানা রহমান তিন তলা বিশিষ্ট  একটা বাড়ি দখলের অভিযোগ ওঠেছে।

সাতক্ষীরা সদরের বাসিন্দা ফারজানা রহমান অভিযোগ করে বলেন, সাতক্ষীরা কৃষকদলের আহবায়ক সালাউদ্দিন লিটনের তিন তলা বিশিষ্ট একটা বসতবাড়ি ১,৫০,০০,০০০/- টাকা মুল্য নির্ধারণে বায়না সূত্রে আমার কাছে বিক্রয় করেন। আমি তাতক্ষনিক ৮৭,০০,০০০/- টাকা প্রদান করি। পরবর্তীতে বাকি ৬৩,০০,০০০/- টাকা জোগাড় করে সালাউদ্দীন লিটন কে বাড়ি রেজিষ্ট্রী করে দিতে বললে তিনি আজকাল করিয়া টালবাহানা করিতে থাকেন।

এক পর্যায়ে আমাকে উক্ত বাড়ি রেজিস্ট্রি করিয়া না দেওয়ায় আমি বাড়ির দ্বিতীয় বসবাস করা শুরু করি। এরমধ্য গত  ০৫/০৮/২০২৪ ইং তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকারের পতন হলে হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। গত/০/২০২৪ বিকাল পাঁচটার সময় আমার রুমের সামনে এসে সালাউদ্দীন লিটন ও তার স্ত্রী উর্মি খাতুন আমার বসতবাড়ির রুমের সামনে গিয়ে হুমকি দিয়ে বলে যে, বসতবাড়ি ১০ মিনিট এর মধ্যে ছেড়ে দিতে বলে অথবা আমাকেপুড়িয়ে হত্যা করবে বলে হুমকি প্রদান করে। তার হুমকিতে আমি বাড়ি ছেড়ে না দেওয়ায় গত/০/২০২৪ তারিখ দুপুর ২ ঘটিকার সময় সালাউদ্দিন লিটন সহ অজ্ঞাতনামা ৩৫/৪০ জন ব্যক্তিদের নিয়ে নিয়ে আমার বাড়িতে হামলা চালায়।আমাকে নগদ, বিভিন্ন ব্যাংকের চেক, ১৭ ভরি স্বর্ণালংকার আত্মসাকরে আমার ঘরে তালা মেরে চাবি নিয়ে যায়।

উল্লেখ্য, আমার স্বামী পূর্ব থেকে বিএনপি রাজনীতির সাথে জড়িত। আমার স্বামী সাতক্ষীরা জেলা বিএনপির সাবেকসম্পাদক এবংনম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। উক্ত ঘটনায় আমি সেনা ক্যাম্পসদর থানায় অভিযোগ দায়েরকরি। দায়িত্ব পালনকারী সেনা কর্মকর্তা এসে আমার রুমের তালা খুলে আমাকে আমার পরিবারকে ঘরের মধ্যে রেখেযান।

উক্ত সালাউদ্দীন লিটন বিভিন্ন জায়গায় প্রচার চালাচ্ছে যে, সমস্যাটি সমাধান হয়ে গেছে কিন্তু কোন সমাধান না করেআমাকে এবং আমার পরিবারকে মারধর করিয়া বসতবাড়ি থেকে বের করে দেওয়ার পাঁয়তারা চালাচ্ছে এবং আমাকে জীবননাশের হুমকি প্রদান করছেআমি কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাবেদ তুহিন সহ বিএনপি কেন্দ্রীয়কমিটির কাছে দাবি যাতে উক্ত বিষয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করেন তাহার প্রতি অনুরোধ জানায়। এমন সন্ত্রাসীকার্যকলাপের জন্য সালাউদ্দিন লিটনকে কঠিন বিচারের মুখোমুখি ও বহিষ্কার দাবি জানাই। এ বিষয়ে সাতক্ষীরা কৃষক দলের সভাপতি সালাউদ্দীন লিটন জানান, লুটপাট বা ভাংচুর এই ধরনের কোন কিছু ঘটেনি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা