
পাটকেলঘাটার থানার কুমিরা বাজার থেকে শুক্রবার (১৬আগষ্ট) গভীর রাতে একটা পালসার মটরসাইকেলসহ ২চোরআটক করেছে থানা পুলিশ।
আটককৃত চোরেরা হল থানা এরলাকার চৌগাছা গ্রামের নিবাসী আরশাদ আলীর ছেলে আজহারুল(২৫), গনেশপুর গ্রামেরজাফর আলীর আশরাফুল ইসলাম মনা(২৬)। এসময় সাথে থাকা কুমিরা এলাকার চিহ্নিত হাসমত ডাকাতের ছেলেইমরানসহ ২/৩ জন পালিয়ে যেতে সক্ষম হয়।
এসময় তাদের কাছ থেকে একটি পালসার মটরসাইকেল উদ্ধার করা হলেও আচিমতলা গ্রামের খালিদ মোড়ল, পিতা আকিমউদ্দিন মোড়লের ছেলে বলেন, ১৪ই আগষ্ট নিজ আমার বাড়ি থেকে চুরি হওয়া টিভিএস রাইডার ১২৫সিসি মোটরসাইকেল এখনো উদ্ধার হয়নি।
জানা যায়, থানা এলাকার জুজখোলা গ্রামের মিনারুল ইসলামের ব্যবহারিত লাল রঙের পালসার মটরসাইকেলটি চুরি করেগভীর রাতে পালানোর সময় কুমিরা বাজারের নাইট গার্ডের হাতে ধরা পড়ে। এসময় ইমরানসহ ২/৩ জন চোর পালিয়ে যেতেসক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির কথা স্বীকার করে।
স্থানীয়রা আটক চোর ও জব্দ মোটরসাইকেলটি শনিবার সকালে পাটকেলঘাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করে।পাটকেলঘাটা থানার ওসি হাফিজুর রহমান বলেন, আটককৃত চোরদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।