
সাতক্ষীরার পাটকেলঘাটায় দূর্নীতি ও অর্থ আত্মসাৎ কারী সরুলিয়া চেয়ারম্যান শেখ আব্দুল হাই পদত্যাগের আলটিমেটাম দিয়েছে পাটকেলঘাটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ বুধবার সকাল ১১টায় বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক মনিরুজ্জামান ও মিরাজের নের্তৃত্ব এ সরুলিয়া ইউনিয়ন পরিষদে গিয়ে পদত্যাগের আলটিমেটাম দেন।
এসময় পাটকেলঘাটা বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কারী বলেন, আওয়ামী ফ্যাসিবাদের দবিভিন্ন জায়গায় বসেআছে। আজকের মধ্যে দূর্নীতিবাজ চেয়ারম্যান আব্দুল হাই কে অপসারণ করতে হবে। সেচ্ছায় পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের মাধ্যমে বিতাড়িত করা হবে।
একই সঙ্গে ইউনিয়ন পরিষদে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক জনপ্রতিনিধি নির্বাচিত করতে হবে, আজকের মধ্যেই ফ্যাসিস্ট চেয়ারম্যান হাই মাষ্টার কে পদত্যাগ নিশ্চিত করতে হব।
৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানের পর থেকেই তোপের মুখে বিভিন্ন প্রতিষ্ঠানের দূর্নীতিবাজ ব্যক্তিবর্গ একের পর এক পদত্যাগে বাধ্য হচ্ছেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, তালা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক হাফিজুর রহমান, সাতক্ষীরা জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আলী হোসেন, তালা উপজেলা কৃষক দলের আহবায়ক ডাক্তার মামুন রহমান খান, পাটকেলঘাটা প্রেসক্লাব এর আহবায়ক হাসানুর রহমান হাসান, সাংবাদিক মশরেফুজ্জামান ইমন, সাংবাদিক সানজিদুল হক ইমন, যুবদল নেতা জাহাঙ্গীর হোসেন লাকী, কৃষক দলের নেতা শাহিনুর রহমান, যুবদল নেতা আনিছুজ্জামান, সেচ্ছাসেবক দলের নেতা আবু মুহিত, এছাড়াও তালা উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।