1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

তালায় ক্রয়কৃত জমি জবরদখলের চেষ্টায় হামলা: মামলা দিয়ে হয়রানির অভিযোগ

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৩২ বার পঠিত

ইমরান হোসেন, তালা ::

তালায় ক্রয়কৃত ভোগদখলীয় জমি জবরদখলের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্রয়কৃত জমির মালিক রামপদ দত্ত তার পুত্র মৃত্যুঞ্জয় ও অজয় দত্ত ন্যায় বিচারক দাবি করেছে।

ঘটনার বিবরণে জানাযায়, তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের গোপালপুর গ্রামের রামপদ দত্ত বর্তমান ৪৪২ দাগের ১৬ শতক জমি আনুমানিক ১৯৮৭/১৯৮৮ সালে সুভাস দত্তের কাছ থেকে ক্রয় করেন। এরমধ্যে ১০ শতক জমি বিক্রি করেন যার বর্তমান মালিক জয়দেব দে। বাকি ৬ শতক জমির মধ্যে ৫শতক জমি রাস্তা বাবদ সরকার রেকর্ড করে। এখনো রামপদ দত্তের নামে ১ শতক জমি রেকর্ড রয়েছে। তবে রাস্তার প্রয়োজন হয়নি বলে ৫ শতক জমিসহ মোট ৬ শতক জমি তাদের দখলে রয়েছে বলে জানান রামপদ দত্ত।

মৃত্যুঞ্জয় দত্ত জানান, ‘আমার বাবার ক্রয়কৃত রেকর্ডিয় সম্পত্তি ঘেরা দেয়ার সময় বিভিন্নভাবে বাধা দিচ্ছে একই এলাকার ভক্তলাল বিশ্বাসের পুত্র শ্যামল বিশ্বাস, শত্যপদ বিশ্বাস, তাপস বিশ্বাস। তারা গায়ের জোরে দেশিও অস্ত্র দিয়ে আমাদের জমি বারবার জবরদখলের চেষ্টা করে চলছে। আমরা বাধা দিতে গেলে আমাদের জীবননাশের হুমকি ধামকি দিচ্ছে। সত্যপদ বিশ্বাস এলাকার চিহ্নিত মাদকাসক্ত ব্যক্তি এবং এলাকায় বিভিন্ন নাশকতার সাথে জড়িত। তারা আদালতে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি অব্যাহত রেখেছে। এ ঘটনায় তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা