
০৩ জুলাই ২০২৪ তারিখ বিকালে সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সাতক্ষীরা শহরের তালতলা হাইস্কুল মাঠে বুধবার বিকাল ৪টায় এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক, আজিজুল বারি হেলাল। সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এড. সৈয়দ ইফতেখার আলী।

আরো উপস্থিত ছিলেন, দেবহাটা উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম, সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার আব্দুল ওয়াহেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান কবির, কলারোয়া পৌর বিএনপির সভাপতি শেখ শরিফুজ্জামান তুহিন, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, জেলা যুবদলের সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, জেলা যুবদলের সাবেক সভাপতি আবু জাহিদ ডাবলু, কৃষক দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলী হোসেন, কৃষক দলের যুগ্ন আহবায়ক শামীম কবির সুমন, জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি, জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরিফুজ্জামান সজিব, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, শ্রমিকদলের রেজা, শাহাজাহান, হাসান, সেচ্চাসেবক দলের যুগ্ন সাধারণ সম্পাদক রুহুল আমিন পাড়, আসাদুজ্জামান খোকা, মহসিন হোসেন, মহসিন আলম, সাদ্দাম হোসেন, শিবলু প্রমুখ।
এছাড়াও জেলা, উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আজিজুল বারি হেলাল বলেন, দেশে গনতন্ত্র ফিরিয়ে আনতে হলে গণতন্ত্রের, জনগণের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ছাড়া অন্য কোনো বিকল্প নাই। দেশ আজ অন্যদেশের পরাধীন রাষ্ট্রে পরিণত হয়েছে। এমনকি দেশ আজ সার্বভৌমত্বের অস্তিত্ব সংকটে পড়েছে। এসব কিছু থেকে মুক্তি পেতে গেলে স্বৈরাচার বিরোধী আন্দোলনের মতো কঠোর আন্দোলনে নামতে হবে।