1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

সাতক্ষীরা এসপি মতিউর রহমান সিদ্দিকীর নেতৃত্বে অভিযান চালিয়ে অনলাইন জুয়াচক্রের ১০সদস্য গ্রেপ্তার

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১৭৫ বার পঠিত

মোঃ শাহিনুর রহমান শাহিন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:

সাতক্ষীরায় অনলাইন জুয়াচক্রের ১০সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ধারণা এসব জুয়ারি অনলাইন জুয়ার মাধ্যমে প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ টাকা অবৈধভাবে হাতিয়ে নিত। শুক্রবার রাতে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক ফয়সাল ইবনে আজিজ।

গ্রেপ্তারকৃতরা হলো- তালা উপজেলার সুজন শাহা গ্রামের মৃত সামছুর রহমানের ছেলে আব্দুল হামিদ রানা (৪০), উথালী গ্রামের শহিদুল ইসলামের ছেলে সাইদুর রহমান (২৮), দক্ষিণ নলতা গ্রামের মৃত ফজর গাজীর ছেলে শাহিদুর রহমান (৪০), ডাঙ্গা নলতা গ্রামের মৃত শেখ ফজর রহমানের ছেলে শাহাদৎ হোসেন (২৮), দেবহাটা উপজেলার মাঝ পারুলিয়া গ্রামের ময়নুদ্দিন মোড়লের ছেলে আব্দুল্লাহ আল-মামুন (৩০), শ্যামনগর উপজেলার পদ্মপুকুর গ্রামের আব্দুল মান্নান সরদারের ছেলে আনিছুর সরদার (৩১), পাখিমারা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে কামাল হোসেন (৩০), একই গ্রামের উত্তরপাড়া এলাকার জেহের আলীর ছেলে জিনারুল ইসলাম (২৫), খুটিকাটা গ্রামের শওকত আলীর ছেলে মাহামুদুল হাসান (২৯) ও আশাশুনি এলাকার বল্লভপুর গ্রামের মুকুল হোসেন (৩২)।

সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবির ওসি উল্লেখ করেন, একটি সংঘবদ্ধ চক্র অনলাইনে অবৈধ ঘোষিত জুয়ার সাইট পরিচালনা করে আসছিল। যেটা অনলাইন মনিটরিং এবং গোপন সংবাদের মাধ্যমে জেলা পুলিশের নজরে আসে। একপর্যায়ে জেলা পুলিশ সুপারের নির্দেশে জুয়ারিদেরকে গোয়েন্দা নজর দারিতে রাখা হয় এবং শুক্রবার দিনভর জেলার শ্যামনগর, আশাশুনি, দেবহাটা ও তালা উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়৷ এসময় জুয়ারিদের থেকে ১৬টি স্মার্টফোন জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

সূত্র আরও জানায়, তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, গত কিছুদিন যাবৎ একটি সংঘবদ্ধ চক্র অ্যাপস ব্যবহার করে নামে একটি অনলাইন জুয়া সাইট যার লিংক যঃঃঢ়ং://১ীনবঃনফ.সড়নর/বহ ব্যবহার করে অনলাইন ক্যাসিনো/জুয়া খেলার মাধ্যমে সাধারন মানুষকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে প্রতারণার উদ্দেশ্যে অনলাইনে জুয়া খেলায় উদ্বুদ্ধ করে মোবাইল ব্যাংকিং (নগদ/বিকাশ/রকেট) ব্যবহার করে অবৈধ ই-ট্রানজেকশন এবং নগদ টাকা লেনদেনের মাধ্যমে বিপুল পরিমান টাকা অবৈধভাবে হাতিয়ে নিচ্ছে। অনলাইন মনিটরিং এবং গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে উক্ত প্রতারক চক্রের একটি দল সাতক্ষীরা এলাকায় অবস্থান করছে। উর্ধ্বতন কর্তৃপক্ষকের নির্দেশ মোতাবেক উক্ত তথ্যের সত্যতা যাচাই এবং আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সঙ্গীয় অফিসার ফোর্সসহ জেলা গোয়েন্দা শাখা, সাতক্ষীরার সাধারণ ডায়রী নং-১৯৩,

তারিখ-২৭-০৬-২০২৪ খ্রি. মূলে সাতক্ষীরা জেলার শ্যামনগর, আশাশুনি, দেবহাটা, তালা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অন লাইন জুয়ার উক্ত ব্যক্তিদেরকে গ্রেপ্তার করে। উল্লেখিত ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর ২৭(২)/৩০(২)/৩৩(২) ধারায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন ছিল বলে জানায় গোয়েন্দা পুলিশ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা