
প্রেস বিজ্ঞপ্তি:
মাদক নয় খেলা চাই এই শ্লোগানে শক্রুবার বিকাল ৪টায় মাধবকাটি ফুটবল মাঠে পঞ্চগ্রাম ক্লাবের উদ্যোগে ৪দলীয় ফুটবল টুনামেন্ট উদ্ধোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।
উদ্ধোধনী খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি, মাসিক ভালো কাজ গ্রুপের এডমিন ও বিশিষ্ট সমাজ সেবক হাসানুর রহমান হাসান। আরও উপস্থিত ছিলেন সাইপ্রাস প্রবাসী ও বিশিষ্ট সমাজ সেবক এস এম আবু রায়হান, ক্যাবল ব্যবসায়ী জুয়েল পারভেজ, টুটুল সানা, সাগর, সিজান, ফারুক হোসেন, যুবনেতা জাহাঙ্গীর হোসেন লাকী, আব্দুস ছামাদ, রায়হান প্রমুখ। উদ্ধোধনী খেলায় অংশগ্রহন করেন মাধবকাটি বনাম বাশদহা ফুটবল একাদশ।