1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

কাদাকাটিতে মহানবী সম্পর্কে কটুক্তির প্রতিবাদ সমাবেশ পুলিশের হস্তক্ষেপে বন্ধ

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ১৯০ বার পঠিত

হাফেজ মোঃ আছাফুর রহমান, স্টাফ রিপোর্টারঃ

আশাশুনিতে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর নামে ফেসবুকে কটুক্তি করার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধনের আগেই কটুক্তি কারীদের গ্রেফতার করেছে থানা পুলিশ। কটুক্তির প্রতিবাদে শুক্রবার (২৪ মে) বিকালে উপজেলার কাদাকাটি ইউনিয়নের মিত্র তেঁতুলিয়া বাজারে বিভিন্ন এলাকা থেকে আসা হাজার হাজার জনগণের মানববন্ধনের প্রস্তুতিকালে পুলিশ উপস্থিত হয়ে মানববন্ধনের প্রয়োজনীয়তা না থাকায় বন্ধের আহবান জানালে জনতা মানববন্ধন বন্ধ ঘোষণা করেন। এসময় উত্তেজিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন, জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আকাশ হোসেন, সাতক্ষীরা সদর সার্কেল ও অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার, পুলিশ পনিদর্শক (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম, এসআই মোহাম্মদ শাহিন আলম।

বক্তারা বলেন, নির্বাচন পরবর্তী সময়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রিয় নবী সম্পর্কে কটুক্তির ব্যাপারে আপনাদের মনের অবস্থা সম্পর্কে আমরাও উপলব্ধি করতে পারছি। আপনারা যার জন্য মানববন্ধন করবেন তাদেরকে তো আমরা গ্রেফতার করেছি। তাদেরকে আইনের আওতায় সোপর্ধ করা হবে। আপনারা এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখেন। আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকুন। এসময় সমবেত প্রতিবাদী জনতা তাদের কর্মসূচি পরিহার করে স্বস্ব বাড়িতে চলে যায়।

পুলিশ এর আগে অভিযান চালিয়ে কটুক্তির অভিযোগে মিত্র তেতুলিয়া গ্রামের মন্টু অধিকারী ও সংরক্ষিত আসনের মহিলা মেম্বার তাপসী রানী অধিকারীর ছেলে রাকেশ অধিকারী (২৩) ও তার ছোট ভাই রাহুল অধিকারী (১৮) কে গ্রেফতার করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা