1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ১০ বোতল উইনসেরেক্স সিরাপসহ যুবক আটক বিমানবন্দরে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ করার মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড ও রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রমে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার কর্মস্থলে অনুপস্থিত থাকা ও ‘পলায়ন অভিযোগে চাকরিচ্যুত হলেন সাতক্ষীরার সন্তান অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী মালয়েশিয়ায় দাতোক সেরী উপাধি পেলেন বিশিষ্ট শিল্পপতি, আইন গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান সাতক্ষীরার কৃতিসন্তান আলহাজ্ব মো: হাসান আলী পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে এনসিপির বিক্ষোভ শ্যামনগরে সাংবাদিককে ‘বাসা থেকে উঠিয়ে নিয়ে আসবো’ বলার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে অবৈধ ইটভাটা নিয়ে বক্তব্য চাইতে গিয়ে হুমকির অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি সাংবাদিকদের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলায় আওয়ামী লীগের দোসর ওসি বিপ্লব কুমার নাথ কে গ্রেপ্তারের দাবি, সাতক্ষীরায় বিএনপি জামায়াতের নেতা কর্মীদের ধরে এনে হাতিয়ে নিয়েছেন কোটি টাকা

পাথরঘাটায় ৬ কোটির টাকা অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস।

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ২৭৯ বার পঠিত

মোঃ রেজাউল ইসলাম

বরগুনার পাথরঘাটায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কোস্ট গার্ড প্রায় ৬ কোটি টাকার হাঙ্গর ও অবৈধ জাল জব্দ করেছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বলেশ্বর ও বিষখালী নদীর পাথরঘাটা লঞ্চঘাট, তালতলা, চরদুয়ানি, টেংরা, হাজির খাল, রুহিতা, পদ্মা ও সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ১ হাজার কেজি হাঙ্গর, নিষিদ্ধ চরঘেরা ৩ লাখ ৫০ হাজার মিটার ও ৪ পিস বেহন্দি জাল জব্দ করে। জব্দকৃত আলামতের আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ৭২ লাখ টাকা।

অভিযান কালে হাঙ্গর শীকারী ও অবৈধ জাল ব্যবহারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে কাউকে আটক করতে পারেনি কোস্ট গার্ড । পাথরঘাটা কন্টিনজেন্ট কমান্ডার এম জাহিদুল ইসলাম বলেন, জব্দকৃত হাঙ্গর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত অবৈধ জাল পাথরঘাটা মেরিন ফিশারিজ অফিসার মো. রিয়াজ হোসেনের সাথে সমন্বয় করে আগুনে পুড়িয়ে ধ্বংস কর হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা