1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ১০ বোতল উইনসেরেক্স সিরাপসহ যুবক আটক বিমানবন্দরে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ করার মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড ও রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রমে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার কর্মস্থলে অনুপস্থিত থাকা ও ‘পলায়ন অভিযোগে চাকরিচ্যুত হলেন সাতক্ষীরার সন্তান অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী মালয়েশিয়ায় দাতোক সেরী উপাধি পেলেন বিশিষ্ট শিল্পপতি, আইন গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান সাতক্ষীরার কৃতিসন্তান আলহাজ্ব মো: হাসান আলী পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে এনসিপির বিক্ষোভ শ্যামনগরে সাংবাদিককে ‘বাসা থেকে উঠিয়ে নিয়ে আসবো’ বলার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে অবৈধ ইটভাটা নিয়ে বক্তব্য চাইতে গিয়ে হুমকির অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি সাংবাদিকদের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলায় আওয়ামী লীগের দোসর ওসি বিপ্লব কুমার নাথ কে গ্রেপ্তারের দাবি, সাতক্ষীরায় বিএনপি জামায়াতের নেতা কর্মীদের ধরে এনে হাতিয়ে নিয়েছেন কোটি টাকা

কেক কেটে স্বপ্নপূরণ যুব ফাউন্ডেশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকি উদযাপন

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ২৮৫ বার পঠিত

মোঃ রেজাউল ইসলাম, বরগুনা জেলা প্রতিনিধি.

বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন। স্বপ্নপূরণ যুব ফাউন্ডেশন’র ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত আজ, স্বপ্নপূরণ ফাউন্ডেশনের ২য় প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পাথরঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে এর প্রতিষ্ঠা বার্ষিকি পালিত হয়। জয় বাংলা ইয়ুথ এওয়ার্ডে বরগুনা জেলার একমাত্র ফাইনালিস্ট সংগঠন স্বপ্ন পূরন যুব ফাউন্ডেশনের পাথরঘাটা উপজেলা শাখা। স্বপ্নপূরণ ফাউন্ডেশনর উপদেষ্টা জনাব মোঃ রোকনুজ্জামান খান, সংগঠনের আহ্বায়ক তাসনুবা তাবাসুম এশা ও সদস্য সচিব নুসরাত জাহান নেহার মাধ্যমে সকল ছোট বাচ্চাদের নিয়ে এই দ্বিতীয় প্রতিষ্ঠা বাষিকি পালিত হয়। সংগঠনের আহ্বায়ক তাসনুবা তাবাসুম এশা তার বক্তব্য বলেন,পাথরঘাটায় স্বপ্নপূরণ যুব ফাউন্ডেশনের কার্যক্রম শুরু করার পর থেকে আমরা সবসময় মানুষের পাশে আছি। সমাজসেবামূলক কাজ করা ছাড়াও আমরা ইতিহাস ঐতিহ্য নবপ্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে কাজ করছি ।

এজন্য ইতিপূর্বে গত ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবি দিবসে নবপ্রজন্মকে সাথে নিয়ে মোমবাতি প্রজ্জ্বলনসহ আলোচনা সভার মাধ্যমে সবার মাঝে দেশের সঠিক ইতিহাস সকলকে জানানোর চেষ্টা করেছি৷ আমরা সর্বসময় চেষ্টা করেছি সমাজ ও মানুষের কল্যানে কাজ করার জন্য। সংগঠনের সদস্য সচিব নুসরাত জাহান নেহা বলেন,সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত যারা আর্থিক,মানসিক এবং যুক্তি-বুদ্ধি পরামর্শ দিয়ে সর্বসময় পাশে ছিলেন, আমরা আজকের এই শুভ দিনে পাথরঘাটা স্বপ্নপূরণ যুব ফাউন্ডেশন’র পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি আরো বলেন, আগামী দিনেও সংগঠনটি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সকলের সহযোগীতা ও ভালোবাসা কামনা করছি। এই সময় সংগঠনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা