1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

চট্রগ্রামের ফটিকছড়িতে কোনো ভাবেই থামছে না সমবায় সমিতির নামে চাদাবাজি।

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩২৪ বার পঠিত

তালহা চৌধুরী রুদ্র:

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা এবং আশেপাশের অন্যান্য থানা এবং উপজেলা গুলোতে বন্ধ হচ্ছে না সিএনজি চাঁদাবাজির অভিনব কৌশল।

এ বিষয়ে অনেক বার করে সংবাদ করেও কোন লাভ হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরীকে (ইউএনও) বিভিন্ন তথ্য প্রমাণ দিলেও ফটিকছড়ি উপজেলায় এখনো বন্ধ হয়নি টোকেন বাণিজ্য চাঁদাবাজি ব্যবসা।
তাহলে এর শেষ কোথায়? কোথায় গেলে বন্ধ হবে এই সিন্ডিকেট চাঁদাবাজি?

অনুসন্ধানে জানা যায়,দুর্বৃত্তরা সমিতির নামে সিএনজি ড্রাইভারদের অভিনব কৌশলে তাদের সসদ্য করে নেয়। তাদের আপদে বিপদে সহযোগিতা করবে বলে টাকা(চাঁদা) নেয়। কিন্তু আপদে- বিপদে তো দূরের কথা  কেউ মারা গেলেও কোন সহযোগিতা করা হয় না ।

সিএনজি ড্রাইভাররা বলেন, তারা কোন সুবিধা পায় না। এমনকি সমিতি থেকে যা বলা হয়েছে প্রত্যেকটা কথাই মিথ্যা। তাদের কোন সুবিধা অসুবিধা দেখা হয় না। তাদের সুখ-দুঃখে কোনরকম টাকা-পয়সা দিয়ে সাহায্য করা হয় না।

ড্রাইভাররা আরো বলেন, আমরা মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করি সংসার চালাই আর সেই টাকা আমাদের কাছ থেকে নিয়ে সমিতির নাম করে সিন্ডিকেট চাঁদাবাজি করে সেই টাকা নিয়ে খাচ্ছে অনেক প্রভাবশালী এবং সরকারি বেসরকারি লোকজন সহ আরো অনেকেই। আমরা এর থেকে নিস্তার চাই।

সভাপতি শফি এবং নাজিরহাট সমিতির সদস্য বাহাদুর আলম সাংবাদিকদের উদ্যেশ্যে বলেন, আপনাদের যা ইচ্ছা লেখুন, আমাদের কিছু যায় আসে না।এমনকি সাংবাদিকদের প্রাণনাশের হুমকি-ধমকিও দেন। এমন সময় লোকজন জড়ো হওয়ার কারণে সেখান থেকে সাংবাদিকরা চলে আসতে বাধ্য হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা