1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ১০ বোতল উইনসেরেক্স সিরাপসহ যুবক আটক বিমানবন্দরে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ করার মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড ও রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রমে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার কর্মস্থলে অনুপস্থিত থাকা ও ‘পলায়ন অভিযোগে চাকরিচ্যুত হলেন সাতক্ষীরার সন্তান অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী মালয়েশিয়ায় দাতোক সেরী উপাধি পেলেন বিশিষ্ট শিল্পপতি, আইন গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান সাতক্ষীরার কৃতিসন্তান আলহাজ্ব মো: হাসান আলী পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে এনসিপির বিক্ষোভ শ্যামনগরে সাংবাদিককে ‘বাসা থেকে উঠিয়ে নিয়ে আসবো’ বলার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে অবৈধ ইটভাটা নিয়ে বক্তব্য চাইতে গিয়ে হুমকির অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি সাংবাদিকদের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলায় আওয়ামী লীগের দোসর ওসি বিপ্লব কুমার নাথ কে গ্রেপ্তারের দাবি, সাতক্ষীরায় বিএনপি জামায়াতের নেতা কর্মীদের ধরে এনে হাতিয়ে নিয়েছেন কোটি টাকা

সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৩১ বার পঠিত

সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক:

অদ্য ১৮ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ তারিখে পুলিশ লাইন্স ড্রিলসেডে সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে নবনিযুক্ত পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিক। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া’র সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।এ সময় তিনি উপস্থিত সকলের সাথে পরিচিত হন, তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সর্বশেষ সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বলেন, সাংবাদিকরা হল সমাজের দর্পণ।জেলার সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রেখে কাঙ্খিত জনবান্ধব, মাদক, ছিনতাই,চুরি,ডাকাতি, বাল্যবিবাহ প্রতিরোধ, কিশোরগ্যাংয়ের উৎপাত মুক্ত সাতক্ষীরা গড়তে সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

এ সময় তিনি জেলার আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন, জঙ্গিবাদ ও মাদক নিয়ন্ত্রণ, সাইবার বুলিং, কিশোর গ্যাং প্রতিরোধ, যানজট নিরসন ও সামাজিক সচেতনতা বৃদ্ধি ও আস্থা অর্জন করে সম্মানিত আইজিপি মহোদয়ের নির্দেশিত এবং ডিআইজি, খুলনা রেঞ্জ মহোদয়ের তত্ত্বাবধানে  পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন জনাব মোঃআমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত),অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্),জনাব মোঃআতিকুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি),সাতক্ষীরা সহ সাতক্ষীরা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার বিশিষ্ট সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা