1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

মালিককে কেটে টুকরা টুকরা করে নদীতে ফেলে দিয়ে ট্রলার ও টাকা নিয়ে আসলেন ঘাতক কর্মচারী ইব্রাহিম

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৫৬ বার পঠিত

মোঃ রেজাউল ইসলাম, বরগুনা প্রতিনিধি.

মাছ নিয়ে নদী থেকে ট্রলার চালিয়ে আসার সময় টাকা ও মাছ আত্মসাৎ করার উদ্দেশ্যে ট্রলারের মালিককে কেটে টুকরো টুকরো করে নদীতে ফেলে দিয়ে ট্রলার নিয়ে আসলেন ঘাতক কর্মচারী ইব্রাহিম। ১৫ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার বিকাল- সাড়ে তিনটার দিকে পটুয়াখালী উপজেলার চরমন্তাজ এলাকা হইতে ইঞ্জিন চালিত ছোট ট্রলারযোগে টাইগার চিংড়ি মাছ বিক্রির জন্য ট্রলার মালিক মোঃ রাশেদ খান (৪৫), পিতা- মোঃ আলতাফ খান, সাং- চরমন্তাজ, রাঙ্গাবালি জেলা পটুয়াখালী, সহ ট্রলারের কর্মচারি মোঃ ইব্রাহিম(৫০), পিতা- মোসলেম, সাং- ওংকুজনপাড়া, তালতলী, ও জামাল সহ খুলনার উদ্দ্যেশে রওয়ানা করলে উক্ত ট্রলারটি গলাচিপার পানপট্টি নামক স্থানে পৌছালে ট্রলারের থাকা কর্মচারী মোঃ ইব্রাহিম ট্রলারে থাকা মাছ ও লক্ষাধিক টাকা আত্মসাৎ করার উদ্দেশ্যে ট্রলার মালিক রাসেদ ও মাঝি জামাল’কে ট্রলারে থাকা দা দিয়ে এলোপাতারি কোপ দিয়ে, কোপের আঘাতে জামাল নদীতে পড়ে গিয়ে আহত হয়ে ভাসতে ভাসতে তীরে উঠে । বর্তমানে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। ট্রলার মালিক রাশাদ খান’কে এখন পর্যন্ত লাশ কিংবা জীবিত পাওয়া যায়নি।

এখানো নিখোঁজ রয়েছে ট্রলার মালিকের ছোট ভাই তুহিন খানের ভাষ্যমতে গত রাত ১০:৩০ মিনিটের দিকে ট্রলারের থাকা জামালের সাথে কথা হয়। তারা বলছে ট্রলারে ডাকাত পড়ছে। পরবর্তীতে ট্রলার মালিক অন্য ট্রলারের সহযোগিতায় দূর্ঘটনায় পড়া ট্রলার উদ্ধার করে। ১৬ ফেব্রুয়ারি সকাল দশটার দিকে পাথরঘাটা পৌরসভার ৬ নং ওয়ার্ডস্থ এনামুলের মালিকানাধীন বরফমিলে নিয়ে আসে এবং কথিত ঘাতক মোঃ ইব্রাহিম’কে আটক করে থানা হেফজতে নিয়ে আসা হয়।বরগুনার পাথরঘাটা থানায় যোগাযোগ করা হলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনা স্থলে আমি ও ফোর্সসহ ঘাতককে আটক করে থানা হেফাজতে নিয়ে আসি। পরবর্তীতে টলার ও মাছ জব্দ করা হয়। তিনি আরো জানান, ঘটনা যেহেতু কলাপাড়া থানায় ঘটনা ঘটেছে, সেহেতু পাথরঘাটা থানা মামলা নেওয়া হয়নি। আসামিসহ কলাপাড়া থানায় পাঠিয়ে দেওয়া হয়। মালিক রাশেদ এখনো নিখোঁজ রয়েছে। লাশ বা জীবিত পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা