1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেফতার ৪

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪৯৩ বার পঠিত

তালহা চৌধুরী রুদ্র। নিজস্ব প্রতিনিধি।

চট্রগ্রামের খাগড়াছড়ি জেলার গুইমারা থানাধীন ০২নং হাফছড়ি ইউনিয়নের ০১নং ওয়ার্ডের জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পার্শ্বে শ্রমিক থাকার একচালা টিনের ছাউনীর ঘরে ইয়াবা সহ ৪ জনকে আটক করা হয়।

০২ (ফেব্রুয়ারি) রাতে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর (পিপিএম বার) এর সার্বিক দিকনির্দেশনায় গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুল আমিনের সার্বিক তত্ত্বাবধানে , টিম গুইমারা থানার এসআই(নিঃ) জহিরুল ইসলামের নেতৃত্বে সংঙ্গীয় অফিসার ফোর্স সহ অভিযান পরিচালনা করে ১। সুমন ত্রিপুরা(২৭), পিতা- যুবরাজ ত্রিপুরা, মাতা-দেবী ত্রিপুরা, সাং-বড়পাড়া, ০৭ নং ওয়ার্ড, গোলাবাড়ী ইউপি, থানা-খাগড়াছড়ি সদর,২। মোঃ নবী হোসেন(২২), পিতা- হাকীম ফারাজী, মাতা-মিনারা বেগম, সাং-জালিয়াপাড়া, ০১ নং ওয়ার্ড, ০২ নং হাফছড়ি ইউপি, থানা- গুইমারা , ৩। মোঃ ইসলাম উদ্দিন(৩৮), পিতা- দেলোয়ার হোসেন, মাতা-চান বানু, সাং- শালবন, ০৬ নং পৌরসভা ওয়ার্ড, খাগড়াছড়ি পৌরসভা, থানা- খাগড়াছড়ি সদর, ৪। মোঃ বেল্লাল হোসেন(৩২), পিতা- আঃ গফুর, মাতা- আবেদা খাতুন, সাং- শালবন, ০৬ নং পৌরসভা ওয়ার্ড, খাগড়াছড়ি পৌরসভা, থানা- খাগড়াছড়ি সদর, জেলা-খাগড়াছড়ি পার্বত্য জেলাদের হেফাজত ও দেখানো মতে ১৪ (চৌদ্দ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।

অভিযান পরিচালনাকালে ২০.০৫ ঘটিকায় গুইমারা থানাধীন ০২নং হাফছড়ি ইউপির ০১নং ওয়ার্ডের জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পার্শ্বে শ্রমিক থাকার একচালা টিনের ছাউনীর ঘর তল্লাশী করিয়া বর্ণিত আসামীদের বসার স্থানে বিছানা চাদরের নিচে ০১টি NAVY সিগারেটের প্যাকেটের ভিতরে রক্ষিত কালো পলিথিনের ভিতরে মোড়ানো অবস্থায় ক) ১৪ (চৌদ্দ)টি মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট), যাহার মূল্য অনমুান ৫,৬০০/-টাকা, প্রাপ্ত হইয়া উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করেন পুলিশ।

আসামীরা দীর্ঘদিন যাবৎ নিজ হেফাজতে ইয়াবা ট্যাবলেট রাখিয়া গুইমারা থানার বিভিন্ন এলাকায় বিক্রয় করিয়া আসিতেছে।

তাহারা অন্য পেশার আড়ালে মাদক হেফাজতে রাখিয়া ক্রয় বিক্রয় করে আসতেছিল।

গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ আরিফুল আমিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, টিম গুইমারা মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে। মাদক নিয়ন্ত্রণে সকলকে সচেতন হয়ে তথ্য প্রদানের জন্য অনুরোধ করছি। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা