সাতক্ষীরায় র্যাব-৬ অভিযানে পারুলিয়া এলাকা থেকে কোটি টাকা মুল্যের ৩৪ হাজার পিচ ইয়াবা জব্দ, আটক-২
দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
প্রকাশের সময় :
শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪
২০৫
বার পঠিত
সোহরাব হোসেন সৌরভ, সাতক্ষীরা প্রতিনিধি:
কক্সবাজার থেকে ট্রাকের ইঞ্জিনের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে আনা ৩৪ হাজার ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে র্যাব। শুক্রবার ভোররাতে সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া এলাকা থেকে আটক ও জব্দের ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, চট্টগ্রাম জেলার হালিশহর থানাধীন উত্তর হালিশহর গ্রামের মোহাম্মদ হোসেন (৪৫) ও কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন উত্তর নোয়াপাড়া গ্রামের মজিব উল্লাহ (৩৫)। র্যাব -৬ সাতক্ষীরা শাখার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হক শুক্রবার দুপুরে জানান, কক্সবাজার থেকে বিপুল পরিমান ইয়াবা সাতক্ষীরার শ্যামনগর ও দেবহাটায় এনে বিক্রি করা হবে, এমন খবর পেয়ে বৃহষ্পতিবার সন্ধ্যার পর র্যাব সদস্যরা দেবহাটার পারুলিয়া বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। পরে চট্টগ্রাম মেট্রো-ট-১১-০৯৭৫ নাম্বারের ট্রাকটিকে দেখে ধাওয়া করেন র্যাব সদস্যরা।
অবশেষে রাত আড়াইটার দিকে পারুলিয়া দক্ষিণ জেলেপাড়া ইটের রাস্তার সোলিং এলাকা থেকে ট্রাকটি জব্দ করা হয়। আর আটক করা হয় মোহাম্মদ হোসেন ও মজিবউল্লাহ নামের দুই ব্যক্তিকে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে ট্রাকের ইঞ্জিনের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। আরও জব্দ করা হয় দুটি মোবাইল সেট ও নগদ ২৮ হাজার ৯১২ টাকা।