1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ১০ বোতল উইনসেরেক্স সিরাপসহ যুবক আটক বিমানবন্দরে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ করার মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড ও রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রমে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার কর্মস্থলে অনুপস্থিত থাকা ও ‘পলায়ন অভিযোগে চাকরিচ্যুত হলেন সাতক্ষীরার সন্তান অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী মালয়েশিয়ায় দাতোক সেরী উপাধি পেলেন বিশিষ্ট শিল্পপতি, আইন গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান সাতক্ষীরার কৃতিসন্তান আলহাজ্ব মো: হাসান আলী পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে এনসিপির বিক্ষোভ শ্যামনগরে সাংবাদিককে ‘বাসা থেকে উঠিয়ে নিয়ে আসবো’ বলার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে অবৈধ ইটভাটা নিয়ে বক্তব্য চাইতে গিয়ে হুমকির অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি সাংবাদিকদের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলায় আওয়ামী লীগের দোসর ওসি বিপ্লব কুমার নাথ কে গ্রেপ্তারের দাবি, সাতক্ষীরায় বিএনপি জামায়াতের নেতা কর্মীদের ধরে এনে হাতিয়ে নিয়েছেন কোটি টাকা

আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আশাশুনি উপজেলা আওয়ামী লীগ নেতা কর্মীদের সাথে মতবিনিময়

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ১৪০ বার পঠিত

হাফেজ মোঃ আছাফুর রহমান, আশাশুনি প্রতিনিধি:

আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আশাশুনি উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এবিএম মোস্তাকিম। মঙ্গলবার (৩০ জানুয়ারী) বেলা ১১ টায় উপজেলা চেয়ারম্যানের অফিস কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় কালে চতুর্থবারের মতো উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী চেয়ারম্যান মোস্তাকিম বলেন, আমি বিগত তিন-তিনবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে ১৫ বছর উপজেলার সাধারণ মানুষকে সেবা দিয়ে যাচ্ছি। জনগণের কথা ভেবে তাদের ইচ্ছায় আমি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছা পোষণ করছি।

এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম মোল্যা, যুগ্ম সম্পাদক সাবেক চেয়ারম্যান আবু হেনা সাকিল, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, শোভনালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান প্রভাষক মোনায়েম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ঢালী মোঃ সামছুল আলম, উপজেলা আওয়ামী লীগ নেতা সাবেক প্রধান শিক্ষক বুদ্ধদেব সরকার, প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তবিবুর রহমান তৈবার, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি নুরুল হুদা, সাধারণ সম্পাদক ইয়াহিয়া ইকবাল, উপজেলা আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য আলমগীর হোসেন আঙ্গুর, ইউপি সদস্য এটিএম, রমজান আলী মোড়ল, শরিফুল ইসলাম সবুজ, আব্দুল হাকিম, সোহরাব হোসেন, হুমায়ুন কবির মন্টু, মিকাইল ইসলাম, পরেশ অধিকারী, আসমাউল হুসাইন, রজব আলী, ইদ্রিস আলী, লিটন সানা, আবুল কালাম, শোভনালী ইউনিয়ন যুবলীগের সভাপতি ফরহাদ আহমেদ নয়ন, স্বেচ্ছাসেবক লীগ নেতা অমিয় কুমার, আব্দুল আজিজ, যুবলীগ নেতা আব্দুস সামাদ, নুরুজ্জামান, বিপ্লবসহ ১১ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় নেতাকর্মীরা সর্বসম্মতিক্রমে ঐক্যবদ্ধভাবে কাজ করে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে টানা চতুর্থবারের মতো আলহাজ্ব এবিএম মোস্তাকিমকে পুনরায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা