1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

বরগুনায় সিজারিয়ান অপারেশনে নবজাতকের পিঠ কাটার অভিযোগ

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪
  • ২২৬ বার পঠিত

মোঃ রেজাউল ইসলাম, বরগুনা জেলা প্রতিনিধি:

বরগুনার তালতলী উপজেলায় এক চিকিৎসকের বিরুদ্ধে সিজারিয়ান অপারেশনের সময় নবজাতকের পিঠ কেটে ফেলার অভিযোগ উঠেছে। চিকিৎসকের অবহেলায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করছেন স্বজনরা। রোববার (২৮ জানুয়ারি) নবজাতক শিশুটির অভিভাবকরা সাংবাদিকদের কাছে অভিযোগ ও ক্ষোভ প্রকাশ করে বিষয়টি জানান।

প্রসূতির পরিবার সূত্রে জানা যায়, উপজেলা শহরের হোটেল ব্যবসায়ী ইব্রাহিম খলিল সোহাগের স্ত্রী লিপি আক্তার প্রসবকালীন ব্যথা নিয়ে গতকাল শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে হাসপাতাল সড়কের ‘দোয়েল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে’ ভর্তি হন। পরে সন্ধ্যা ৬টার দিকে ওই ক্লিনিকের স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডা. রুনা রহমান সিজারিয়ান অপারেশন করার সময় নবজাতকের পিঠ কেটে ফেলেন। এতে নবজাতক শিশুটি গুরুতর আহত হয়েছে।নবজাতকের বাবা ইব্রাহিম খলিল সোহাগ বলেন, সিজারিয়ান অপারেশনের এক ঘণ্টা পরে (মেয়ে) শিশুটির গায়ে কাপড় পেঁচিয়ে আমার হাতে তুলে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। পরবর্তীতে শিশুটি অনবরত কান্না করতে থাকলে ওই সময় তার শরীরে রক্ত দেখতে পাই। পরে গায়ের কাপড় খুলে ডান বাহুর নিচে ছুরির আঘাতে কেটে যাওয়ার ক্ষত দেখতে পাই। বিষয়টি ক্লিনিক কর্তৃপক্ষকে জানালে তারা কোনো সদুত্তর দিতে পারেননি।এ বিষয়ে সাংবাদিকরা অভিযুক্ত চিকিৎসক রুনা রহমানের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি। বরগুনা সিভিল সার্জন ডা. ফজলুল হক বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা