1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ১০ বোতল উইনসেরেক্স সিরাপসহ যুবক আটক বিমানবন্দরে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ করার মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড ও রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রমে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার কর্মস্থলে অনুপস্থিত থাকা ও ‘পলায়ন অভিযোগে চাকরিচ্যুত হলেন সাতক্ষীরার সন্তান অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী মালয়েশিয়ায় দাতোক সেরী উপাধি পেলেন বিশিষ্ট শিল্পপতি, আইন গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান সাতক্ষীরার কৃতিসন্তান আলহাজ্ব মো: হাসান আলী পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে এনসিপির বিক্ষোভ শ্যামনগরে সাংবাদিককে ‘বাসা থেকে উঠিয়ে নিয়ে আসবো’ বলার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে অবৈধ ইটভাটা নিয়ে বক্তব্য চাইতে গিয়ে হুমকির অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি সাংবাদিকদের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলায় আওয়ামী লীগের দোসর ওসি বিপ্লব কুমার নাথ কে গ্রেপ্তারের দাবি, সাতক্ষীরায় বিএনপি জামায়াতের নেতা কর্মীদের ধরে এনে হাতিয়ে নিয়েছেন কোটি টাকা

কর্মস্থলে অনুপস্থিত থাকা ও ‘পলায়ন অভিযোগে চাকরিচ্যুত হলেন সাতক্ষীরার সন্তান অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৫০৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকা ও ‘পলায়ন (Desertion)’ সংক্রান্ত অপরাধ প্রমাণিত হওয়ায় টুরিস্ট পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি সাতক্ষীরা জেলার তালা উপজেলার সন্তান শ্যামল কুমার মুখার্জীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

প্রজ্ঞাপনের বলা হয়েছে, শ্যামল কুমার মুখার্জী সাময়িক বরখাস্ত অবস্থায় রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত ছিলেন। গত বছরের ১ জানুয়ারি তাকে রাজশাহীতে সংযুক্তির আদেশ দেওয়া হলে তিনি ২২ জানুয়ারি যোগদান করেন। তবে একই দিন বিকেলে তিনি বিধি-বহির্ভূতভাবে তিন সপ্তাহের মেডিকেল কাগজপত্রসহ প্রস্থান প্রতিবেদন দাখিল করেন। পরবর্তীতে ৯ ফেব্রুয়ারি কর্মস্থলে হাজির হওয়ার কথা থাকলেও তিনি কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই অনুপস্থিত থাকেন এবং বারবার যোগাযোগের চেষ্টা করা সত্ত্বেও কর্মস্থলে আর ফেরেননি।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই শৃঙ্খলাভঙ্গের ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয় এবং তদন্তে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। পরবর্তীতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শ ও আইনি প্রক্রিয়া শেষে গত ২৫ অক্টোবর রাষ্ট্রপতি তার বরখাস্তের (Dismissal from service) বিষয়ে সদয় অনুমোদন প্রদান করেন।

আদেশ অনুযায়ী, তার পলায়নের তারিখ অর্থাৎ গত ২২ জানুয়ারি ২০২৫ তারিখ থেকেই এই বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর বলে গণ্য হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা