
নিজস্ব প্রতিবেদ
স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা। সমাবেশে নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন দলটির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। এ ছাড়া বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্যসচিব নিজাম উদ্দিন ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার।
বক্তারা বলেন, রাজধানীকে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারত্ব ও বিভিন্ন সিন্ডিকেটের কবল থেকে মুক্ত করতে হবে। নগরবাসীর নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সমাবেশ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়। বক্তারা আরও বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারত্ব ও সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হলে নগরবাসীর দীর্ঘদিনের ভোগান্তি নিরসন সম্ভব হবে।
বিক্ষোভ সমাবেশে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।