1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

সাতক্ষীরা ডিবির অভিযানে কথিত সীমানা পিলারসহ আটক দুই

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪
  • ২৪৭ বার পঠিত

মোঃ শাহিনুর রহমান শাহিন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:

সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে কথিত সীমানা পিলারসহ দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন আশাশুনির গোয়ালডাঙ্গা গ্রামের মৃত আফছার সানার ছেলে মোঃ জিয়ারুল ইসলাম (৪৫) এবং একই উপজেলার কচুয়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে মোঃ শাহজামান সানা (৪০)।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) রাত সাড়ে ৮টার সময় সাতক্ষীরার আশাশুনি থানার গোয়ালডাঙ্গা গ্রামের জিয়ারুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে উক্ত কথিত সীমানা পিলার উদ্ধার করা হয়।

সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ অফিস জানায়, সাতক্ষীরার পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) এর সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ এর নেতৃত্বে এসআই পিন্টু লাল দাস, এএসআই মোঃ আবু সুফিয়ান সঙ্গীয় ফোর্সের সহায়তায় উক্ত অভিযান পরিচালনা করা হয়।

এ ঘটনায় আশাশুনি থানার মামলা হয়েছে। মামলা নং-১৫, তারিখ- ২৬/০১/২০২৪ ইং, ধারা- ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-ই(১)(অ)/২৫-উ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা