
হাসানুর রহমান হাসান, নিজস্ব প্রতিনিধি:
নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাতক্ষীরার কলারোয়ায় বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মোঃ আবির হোসেনের নেতৃত্বে আয়োজিত এ মিছিলে ছাত্রদলের বিভিন্ন ইউনিয়ন, কলেজসহ বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মিছিলটি নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় নবগঠিত জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা। মিছিলে ছাত্রদলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
আয়োজকরা জানান, নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃত্বকে স্বাগত জানানো এবং সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও সাংগঠনিক গতিশীলতা জোরদার করার লক্ষ্যেই এ শুভেচ্ছা মিছিলের আয়োজন করা হয়।
মোঃ আবির হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের অংশগ্রহণ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করেছে।