
শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সাতক্ষীরার পাটকেলঘাটায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেছে টাটা ক্রপ কেয়ার কোম্পানি। উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়া এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
শুক্রবার পাটকেলঘাটায় নিজ বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে অসহায় মানুষের হাতে বস্ত্র তুলে দেন সংশ্লিষ্টরা।
এ সময় উপস্থিত ছিলেন টাটা ক্রপ কেয়ার কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর শ্রী কেশব সাধু, বিশিষ্ট ব্যবসায়ী শ্রী গোবিন্দ সাধুসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা।