1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ১০ বোতল উইনসেরেক্স সিরাপসহ যুবক আটক বিমানবন্দরে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ করার মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড ও রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রমে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার কর্মস্থলে অনুপস্থিত থাকা ও ‘পলায়ন অভিযোগে চাকরিচ্যুত হলেন সাতক্ষীরার সন্তান অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী মালয়েশিয়ায় দাতোক সেরী উপাধি পেলেন বিশিষ্ট শিল্পপতি, আইন গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান সাতক্ষীরার কৃতিসন্তান আলহাজ্ব মো: হাসান আলী পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে এনসিপির বিক্ষোভ শ্যামনগরে সাংবাদিককে ‘বাসা থেকে উঠিয়ে নিয়ে আসবো’ বলার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে অবৈধ ইটভাটা নিয়ে বক্তব্য চাইতে গিয়ে হুমকির অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি সাংবাদিকদের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলায় আওয়ামী লীগের দোসর ওসি বিপ্লব কুমার নাথ কে গ্রেপ্তারের দাবি, সাতক্ষীরায় বিএনপি জামায়াতের নেতা কর্মীদের ধরে এনে হাতিয়ে নিয়েছেন কোটি টাকা

ভারতে পালানোর সময় সাতক্ষীরার কলেজছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামি ছাত্রলীগ কর্মী নাহিদ সহ গ্রেপ্তার-২: ওসি শফিকুল ইসলামের তৎপরতায় বড় সাফল্য

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ১১৬ বার পঠিত

হাসানুর রহমান হাসান, নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার চাঞ্চল্যকর কলেজছাত্র মো. জাকারিয়া খান (১৯) হত্যা মামলার প্রধান আসামি সাবেক ছাত্রলীগ কর্মী নাহিদ হাসান (২৬) এবং তার সহযোগী অমিত হাসান ওরফে শিপনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক থাকা এই দুই আসামি সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) ভোররাত চারটার দিকে সাতক্ষীরার ভারতীয় সীমান্তসংলগ্ন কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের শুইলপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নাহিদ হাসান সাতক্ষীরা শহরের ইটাগাছা পশ্চিমপাড়া মানিকতলা এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে এবং কথিত কিশোর গ্যাংয়ের নেতা হিসেবে চিহ্নিত। অন্যদিকে, অমিত হাসান ওরফে শিপন একই এলাকার মো. হুমায়ুন কবিরের ছেলে।

এই সফল অভিযানের বিষয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “জাকারিয়া খান হত্যা মামলার প্রধান আসামিসহ দুজনকে সীমান্ত এলাকা থেকে সফলভাবে গ্রেপ্তার করা হয়েছে। তারা অবৈধ পথে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছিলেন। আমাদের গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা-পুলিশের যৌথ তৎপরতার মাধ্যমে এই আসামিদের অবস্থান নিশ্চিত করে তাদের ধরা সম্ভব হয়েছে।”

ওসি মো. শফিকুল ইসলাম আরও জানান, হত্যাকাণ্ডের পর থেকেই আসামিরা আত্মগোপনে ছিলেন। তবে পুলিশের কঠোর নজরদারি ও বিশেষ অভিযানের মুখে তারা শেষ রক্ষা করতে পারেননি। মামলার অন্য আসামিদের আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর রাতে সাতক্ষীরা শহরের পশু হাসপাতালের পাশের একটি চায়ের দোকানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তর্কের জেরে জাকারিয়া খানকে ছুরিকাঘাত করা হয়। পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই মো. শাহরিয়া খান বাদী হয়ে নাহিদ হাসানকে প্রধান আসামি করে ১২ জনের নাম উল্লেখসহ সাতক্ষীরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা