1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ১০ বোতল উইনসেরেক্স সিরাপসহ যুবক আটক বিমানবন্দরে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ করার মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড ও রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রমে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার কর্মস্থলে অনুপস্থিত থাকা ও ‘পলায়ন অভিযোগে চাকরিচ্যুত হলেন সাতক্ষীরার সন্তান অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী মালয়েশিয়ায় দাতোক সেরী উপাধি পেলেন বিশিষ্ট শিল্পপতি, আইন গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান সাতক্ষীরার কৃতিসন্তান আলহাজ্ব মো: হাসান আলী পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে এনসিপির বিক্ষোভ শ্যামনগরে সাংবাদিককে ‘বাসা থেকে উঠিয়ে নিয়ে আসবো’ বলার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে অবৈধ ইটভাটা নিয়ে বক্তব্য চাইতে গিয়ে হুমকির অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি সাংবাদিকদের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলায় আওয়ামী লীগের দোসর ওসি বিপ্লব কুমার নাথ কে গ্রেপ্তারের দাবি, সাতক্ষীরায় বিএনপি জামায়াতের নেতা কর্মীদের ধরে এনে হাতিয়ে নিয়েছেন কোটি টাকা

সাতক্ষীরা সদর থানার পর এবার ডিবিতে ওসি মাহমুদুর রহমান, মাদক ও নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নাশকতা দমনে নতুন চ্যালেঞ্জ

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ১৪০ বার পঠিত

সাতক্ষীরায় সদর থানায় দায়িত্ব পালন সময়ে কঠোর হতে নাশকতা দমনের জন্য প্রশংসা কুড়িয়েছিলেন ওসি মাহমুদুর রহমান

হাসানুর রহমান হাসান, নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব নিয়েছেন মোঃ মাহমুদুর রহমান। এর আগে তিনি সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেন। সদর থানায় দায়িত্ব পালনকালে মাদকবিরোধী অভিযান, নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধ ও অপরাধ নিয়ন্ত্রণে তার কার্যক্রম নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা ছিল। নতুন দায়িত্বে ডিবির কার্যক্রম আরও জোরদার করার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

সাতক্ষীরা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম স্বাক্ষরিত এক পত্রে মাহমুদুর রহমানকে জেলা গোয়েন্দা পুলিশের ওসি হিসেবে পদায়নের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সদর থানায় দায়িত্ব পালনকালে বিভিন্ন অপরাধের ঘটনায় অভিযান ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রমে সক্রিয় ছিলেন মাহমুদুর রহমান। নাশকতা প্রতিরোধেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন তিনি।

এবার জেলা গোয়েন্দা পুলিশের দায়িত্ব পাওয়ায় মাদক কারবারি, অপরাধী চক্র ও নাশকতামূলক কর্মকাণ্ড শনাক্তে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পাচ্ছে। একই সঙ্গে অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে রাজনৈতিক বা অন্য কোনো পরিচয়ের বাইরে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা রয়েছে।

নতুন দায়িত্বে মাহমুদুর রহমানের নেতৃত্বে সাতক্ষীরা ডিবি পুলিশের কার্যক্রম কোন দিকে যায় এবং অপরাধ নিয়ন্ত্রণে কী ধরনের অভিযান পরিচালিত হয়—সেদিকেই এখন নজর আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট মহল ও স্থানীয়দের।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা