1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ১০ বোতল উইনসেরেক্স সিরাপসহ যুবক আটক বিমানবন্দরে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ করার মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড ও রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রমে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার কর্মস্থলে অনুপস্থিত থাকা ও ‘পলায়ন অভিযোগে চাকরিচ্যুত হলেন সাতক্ষীরার সন্তান অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী মালয়েশিয়ায় দাতোক সেরী উপাধি পেলেন বিশিষ্ট শিল্পপতি, আইন গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান সাতক্ষীরার কৃতিসন্তান আলহাজ্ব মো: হাসান আলী পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে এনসিপির বিক্ষোভ শ্যামনগরে সাংবাদিককে ‘বাসা থেকে উঠিয়ে নিয়ে আসবো’ বলার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে অবৈধ ইটভাটা নিয়ে বক্তব্য চাইতে গিয়ে হুমকির অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি সাংবাদিকদের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলায় আওয়ামী লীগের দোসর ওসি বিপ্লব কুমার নাথ কে গ্রেপ্তারের দাবি, সাতক্ষীরায় বিএনপি জামায়াতের নেতা কর্মীদের ধরে এনে হাতিয়ে নিয়েছেন কোটি টাকা

কলারোয়ায় মা ও ভগ্নিপতিসহ ৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ, সালমান কে মারধর ও হত্যার হুমকি

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৩ বার পঠিত

গাজী শাহীন, সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার কলারোয়ায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মো. সালমান হোসেন (২৭) ও তার স্ত্রী শাহিনা খাতুন কে মারধর, বাড়িতে হামলা, ভয়ভীতি প্রদর্শন ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের মা, ভগ্নিপতিসহ পাঁচজনের বিরুদ্ধে কলারোয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সালমান।

অভিযোগপত্রে সালমান উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে অভিযুক্তদের সঙ্গে তার বিরোধ চলে আসছিল। বিরোধের জেরে তাকে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দেওয়া হতো বলে অভিযোগ তার।

অভিযোগ অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল আনুমানিক ৮টার দিকে কলারোয়া থানাধীন এলাকায় সালমানের বাড়িতে অভিযুক্তরা প্রবেশ করেন। এ সময় তাকে লাঠি ও বাঁশের লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ:
সালমানের দাবি, গফফার সরদারের নির্দেশমত হামলার একপর্যায়ে তাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয় এবং শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। অভিযোগে আরও বলা হয়েছে, তার স্ত্রীকেও মারধর ও ভয়ভীতি প্রদর্শন করা হয়।

অভিযোগপত্রে বলা হয়, সালমান ও তার পরিবারের সদস্যদের চিৎকার-চেঁচামেচি শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত সালমানকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং সেখানে চিকিৎসা গ্রহণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

নিরাপত্তা চেয়ে থানায় আবেদন:
ঘটনার পর সালমান নিজ ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নিরাপত্তা চেয়ে কলারোয়া থানায় লিখিত অভিযোগ করেছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা