
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরায় দা, লাঠি ও মশাল নিয়ে মিছিল করার অভিযোগে জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মিজানুর রহমান মোড়ল ও কেন্দ্রীয় নেতা অহিদ পারভেজসহ ১৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মশাল মিছিলকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মামলার পর অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করা হলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে মামলায় নাম থাকা অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে। ঘটনার সঙ্গে কারা জড়িত এবং মিছিলে অস্ত্রসদৃশ দা ও লাঠি ব্যবহারের অভিযোগের বিষয়ে পুলিশ তদন্ত করছে।