1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ১০ বোতল উইনসেরেক্স সিরাপসহ যুবক আটক বিমানবন্দরে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ করার মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড ও রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রমে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার কর্মস্থলে অনুপস্থিত থাকা ও ‘পলায়ন অভিযোগে চাকরিচ্যুত হলেন সাতক্ষীরার সন্তান অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী মালয়েশিয়ায় দাতোক সেরী উপাধি পেলেন বিশিষ্ট শিল্পপতি, আইন গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান সাতক্ষীরার কৃতিসন্তান আলহাজ্ব মো: হাসান আলী পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে এনসিপির বিক্ষোভ শ্যামনগরে সাংবাদিককে ‘বাসা থেকে উঠিয়ে নিয়ে আসবো’ বলার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে অবৈধ ইটভাটা নিয়ে বক্তব্য চাইতে গিয়ে হুমকির অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি সাংবাদিকদের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলায় আওয়ামী লীগের দোসর ওসি বিপ্লব কুমার নাথ কে গ্রেপ্তারের দাবি, সাতক্ষীরায় বিএনপি জামায়াতের নেতা কর্মীদের ধরে এনে হাতিয়ে নিয়েছেন কোটি টাকা

ট্রাইব্যুনালে এসআই মমিনুলের জবানবন্দি ওসি-এসপির ‘ব’ন্দুকযু’দ্ধের নাটকে’ প’ঙ্গুত্ব বরণ করেন চৌগাছার দুই শিবির নেতা

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার:

যশোরের চৌগাছায় ২০১৬ সালে পুলিশ দুই শিবির নেতাকে তুলে নিয়ে যায়। এরপর তাদের থানা হাজতে আটক রাখে। পরে ওসি ও এসপি ষড়যন্ত্র করে ব’ন্দুকযু’দ্ধের নাটক সাজিয়ে দুই শিবির নেতার পায়ে গু’লি করে চিকিৎসাহীন অবস্থায় রেখে দেয়। পায়ে পচন ধরলে দুজনেরই এক পা কে’টে ফেলতে হয়। পুলিশি নি’র্মমতার শিকার হয়ে চিরদিনের জন্য প’ঙ্গু হয়ে যেতে হয় শিবির নেতা ইসরাফিল ও রুহুল আমিনকে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জবানবন্দিতে এসব তথ্য উঠে আসে। ঘটনার সময় চৌগাছা থানায় কর্মরত এসআই মমিনুল ইসলাম তার জবানবন্দিতে এসব তথ্য দেন।

যশোরের চৌগাছায় গ্রেপ্তারের পর ব’ন্দুকযু’দ্ধের নাটক সাজিয়ে ইসলামী ছাত্রশিবিরের দুই নেতাকে গু’লির ঘটনায় তৎকালীন এসপি আনিসুর রহমানসহ আটজনের বিরুদ্ধে করা মামলায় চতুর্থ সাক্ষী হিসেবে জবানবন্দি দেন তিনি।

জবানবন্দিতে এসআই মমিনুল ইসলাম বলেন, আমার বর্তমান বয়স আনুমানিক ৫৩ বছর। আমি ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত যশোর জেলার চৌগাছা থানায় কর্মরত ছিলাম। ২০১৬ সালের ৩ আগস্ট এসআই মোখলেছুর রহমান, জামাল হোসেন, আকিকুল ইসলাম, মাজেদুল ইসলাম এবং এএসআই সিরাজুল ইসলাম দুজনকে গ্রেপ্তার করে ডিউটি অফিসারের রুমে নিয়ে আসেন। আমি তাদের নাম জিজ্ঞাসা করলে একজনের নাম ইসরাফিল এবং অপরজনের নাম রুহুল আমিন বলে জানায়। তখন আমি তাদের নাম-ঠিকানা রেজিস্টারে লিখতে গেলে তারা নিষেধ করে বলে, দুজনকে থানা হাজতে রাখেন। তাদের নিয়ে অভিযান পরিচালনা করা হবে।

জবানবন্দিতে তিনি বলেন, পরে ওসি স্যারকে বলি, আমি ডিউটি অফিসার হিসেবে দায়িত্বে আছি। তাদের নাম রেজিস্টারে না লিখে হাজতখানায় রাখতে পারব না। তখন ওসি স্যার আমাকে ধমক দিয়ে বলেন, আমি যা বলি তাই কর। পরে আমি বাধ্য হয়ে তাদের হাজতখানায় পাঠাই। ওইদিন রাত আনুমানিক ১১টার দিকে দুজনকে ওসি স্যারের রুমে নিয়ে মারধর করা হয়।

জবানবন্দিতে এই পুলিশ কর্মকর্তা বলেন, পরদিন রাত আনুমানিক ১টা থেকে দেড়টার দিকে একজন কনস্টেবল এসে জানায়, বন্দুলীতলায় ব’ন্দুকযু’দ্ধে আমাদের দুইজন কনস্টেবল আহত হয়েছে। আমি ডিউটি অফিসারের রুমে গিয়ে বিষয়টি জানতে চাইলে আমাকে জানানো হয়, গতকাল যে দুইজনকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছে, তাদের পায়ে ব’ন্দুক ঠেকিয়ে গু’লি করা হয়। পরে জানতে পারি, এটা ছিল পরিকল্পিত নাটক।

তিনি আরো বলেন, পরবর্তীতে জানতে পারি, ওই দুইজনের পায়ে পচন ধরলে তাদের একটি করে পা কে’টে ফেলা হয়। তাদের অ’বৈধভাবে গ্রেপ্তার, মারপিট ও পায়ে ব’ন্দুক ঠেকিয়ে গুলি করার ঘটনায় এসপি আনিসুর রহমান, ওসি মশিউর রহমান, এসআই মোখলেছুর রহমান, এসআই জামাল উদ্দিন, এসআই আকিকুল ইসলাম, এএসআই মাজেদুল ইসলাম, কনস্টেবল জহুরুল এবং কনস্টেবল সাজ্জাদ সরাসরি জড়িত।

এসপি আনিসুর রহমান স্যারের সময় যশোর জেলায় আনুমানিক ৫০ জনের অধিক ছাত্রদল, ছাত্রশিবির ও অন্যান্য ভিন্ন মতাবলম্বী যুবককে এভাবে ব’ন্দুক ঠেকিয়ে গু’লি করা হয়। তাদের কেউ কেউ চিকিৎসা করে ভালো হয়ে যায়। আবার কেউ কেউ চিরতরে প’ঙ্গু হয়ে যায়

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা