
সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বুধবার (১৯ আগস্ট) বিকালে শহরের সাতক্ষীরা পরিবহন কাউন্টার এলাকা থেকে উৎসবমুখর পরিবেশে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খুলনা রোড মোড়ের শহীদ আসিফ চত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়।
কর্মসূচির শুরুতে বেলুন ও ফেস্টুন উড়িয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করা হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টোর সভাপতিত্বে এবং সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজীবের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহম্মেদ মানিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমীন, আসাদুজ্জামান খোকা, মনজুরুল মোরশেদ মিলন, খালিদ হাসান সুমন, তানভীর মুজিদ, মহসিন আলম, মোখলেসুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ মাসুম বিল্লাহ, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম সরোয়ার, সদস্য সচিব জাকির হোসেন আপিল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী আহসান খান হাবলু, সদস্য সচিব শেখ আজিজুর রহমান সেলিম এবং সদর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইদুল ইসলাম হিমুসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
এর আগে পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী আহসান খান হাবলু ও সদস্য সচিব শেখ আজিজুর রহমান সেলিমের নেতৃত্বে পৌরসভার ৯টি ওয়ার্ডের নেতাকর্মীরা জাতীয় পতাকা ও ব্যানারসহ নিউমার্কেট মোড়ে সমবেত হন। পরবর্তীতে পৌর ও জেলা সদরের সকল উপজেলার নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে মূল র্যালিতে অংশ নেন।