1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৬০ বার পঠিত

জেবুন্নেসা জামাল, বরিশাল প্রতিনিধি:

বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার সাবেক সার্কেল ও সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে একশ্রেণীর কুচক্রী মহল মিথ্যা ও মনগড়া অপপ্রচারে মেতে উঠেছে। দায়িত্ব পালনকালে একজন দক্ষ, বিনয়ী ও সৎ অফিসার হিসেবে পরিচিত এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তবে সচেতন পাঠক ও স্থানীয় মহল ইতিমধ্যেই এই ধরনের অপপ্রচারকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন।
সূত্রে জানা যায়, ফরহাদ সরদারের একটি কথিত বক্তব্যকে কেন্দ্র করে এই অপপ্রচার চালানো হচ্ছে। তবে তার বিরুদ্ধে প্রচারিত ওই বক্তব্যের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে তিনি প্রতিবেদককে নিশ্চিত করেছেন। সচেতন মহলের মতে, বিগত সরকারের শাসনামলে সরকারি কর্মকর্তাদের বিভিন্ন আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া ছিল একটা নিয়মিত পুলিশি ও প্রশাসনিক রুটিন। সেটিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বর্তমানে টেনে এনে রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা করা হাস্যকর ও হয়রানিমূলক।
বরিশাল জেলায় কর্মকালীন সময়ে অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার একজন মানবিক, দায়িত্বশীল ও রাজনৈতিক হয়রানি মুক্ত কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। তিনি দায়িত্বে থাকাকালীন কোনো সাধারণ কিংবা রাজনৈতিক ব্যক্তিকে অহেতুক হয়রানি করেছেন—এমন কোনো দৃষ্টান্ত নেই। বর্তমানে তিনি গৌরব ও নিষ্ঠার সাথে বাংলাদেশ পুলিশে তাঁর দায়িত্ব পালন করে যাচ্ছেন।
বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে পরিচালিত এই অপপ্রচার বন্ধে পাঠক, স্থানীয় সচেতন সমাজ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা