1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৫৫ বার পঠিত

হাসানুর রহমান হাসান, নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার তালা উপজেলায় সম্পূর্ণ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও মেধার ভিত্তিতে ফ্যামিলি কার্ড কর্মসূচির সুপারভাইজার এবং তথ্য সংগ্রহকারী পদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ সমন্বয়ে গৃহীত এই দৃষ্টান্তমূলক পদক্ষেপে এলাকাবাসীর মধ্যে ব্যাপক সন্তোষ ও আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরীক্ষা ও যাচাই-বাছাই প্রক্রিয়া অত্যন্ত সূক্ষ্মভাবে সম্পন্ন করা হয়। এতে কোনো ধরনের স্বজনপ্রীতি বা অনিয়মের সুযোগ না রেখে কেবল যোগ্য ও দক্ষ প্রার্থীদেরই নির্বাচন করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের মতে, সরকারি যেকোনো কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখা নাগরিক অধিকার নিশ্চিতের মূল ভিত্তি। নিয়োগ প্রক্রিয়ার এই সততা ও পেশাদারিত্ব পুরো উপজেলায় একটি ইতিবাচক বার্তা দিয়েছে। অনিয়মহীন এই নিয়োগের ফলে প্রকৃত যোগ্য প্রার্থীরা যেমন তাদের কাজের মূল্যায়ন পেয়েছেন, তেমনি ফ্যামিলি কার্ডের মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ কার্যক্রমও সঠিকভাবে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
প্রশাসনের এই নিরপেক্ষ ভূমিকা সম্পর্কে স্থানীয় বাসিন্দারা জানান, সরকারি সেবার মান নিশ্চিত করতে শুরু থেকেই এমন দৃষ্টান্ত স্থাপন করা প্রয়োজন ছিল। সঠিক লোক বাছাই হওয়ায় সাধারণ মানুষ প্রকৃত সেবা পাবে এবং প্রকৃত সুবিধাবোধীরাই সরকারের এই কর্মসূচির সুফল ভোগ করতে পারবে।
উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সর্বস্তরের মানুষ নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনকারী সকল কর্মকর্তার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা