1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

সাতক্ষীরা ডিবি পুলিশের অভিযানে, ১০০ পিস ইয়াবা সহ আটক-০১

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪
  • ২২৬ বার পঠিত

মোঃ শাহিনুর রহমান শাহিন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:

সাতক্ষীরা জেলা ডিবি পুলিশ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা সহ এক যুবক কে আটক করেছে। আটককৃত যুবকের নাম হাফিজুল গাজী(৪০)। সে আশাশুনি উপজেলার লতিফ গাজীর ছেলে।

ডিবি পুলিশ এক প্রেস বিঞ্জপ্তিতে জানায়,সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)এঁর সার্বিক তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা তারেক ফয়সাল ইবনে আজিজের নেতৃত্বে ডিবির এসআই দেব কুমার দাস,এএসআই বিএম তৌহিদুজ্জামান ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা টু চুকনগর গামী পাকা রাস্তার বিনেরপোতা ব্রিজের উপর অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা সহ ঐ যুবক কে আটক করে পুলিশ।

আটকের বিষয়টি নিশ্চিত করে জেলা ডিবির ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ প্রতিবেদকে জানান আটকৃত আসামির নামে ডিবি পুলিশ বাদী হয়ে সাতক্ষীরা থানায় একটি মামলা রুজু করেছে। যাহার মামলা নম্বর – ৩৩, তারিখ- ২৪/০১/২০২৪ ইং, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ সালের ৩৬(১) টেবিলের ১০(ক)। ওসি ডিবি জানান, আসামীর পিসিপিআর পর্যলোচনা করে দেখা যায়, ধৃত আসামীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।তিনি আরো জানান,আটককৃত আসামীকে বিঞ্জ আদালতে সোপর্দ্দ করা হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা