1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ১০ বোতল উইনসেরেক্স সিরাপসহ যুবক আটক বিমানবন্দরে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ করার মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড ও রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রমে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার কর্মস্থলে অনুপস্থিত থাকা ও ‘পলায়ন অভিযোগে চাকরিচ্যুত হলেন সাতক্ষীরার সন্তান অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী মালয়েশিয়ায় দাতোক সেরী উপাধি পেলেন বিশিষ্ট শিল্পপতি, আইন গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান সাতক্ষীরার কৃতিসন্তান আলহাজ্ব মো: হাসান আলী পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে এনসিপির বিক্ষোভ শ্যামনগরে সাংবাদিককে ‘বাসা থেকে উঠিয়ে নিয়ে আসবো’ বলার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে অবৈধ ইটভাটা নিয়ে বক্তব্য চাইতে গিয়ে হুমকির অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি সাংবাদিকদের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলায় আওয়ামী লীগের দোসর ওসি বিপ্লব কুমার নাথ কে গ্রেপ্তারের দাবি, সাতক্ষীরায় বিএনপি জামায়াতের নেতা কর্মীদের ধরে এনে হাতিয়ে নিয়েছেন কোটি টাকা

তালার খলিলনগর বাজারে টিসিবি ডিলার নিয়োগ নিয়ে অভিযোগকে মিথ্যা দাবি আল আমিনের

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৬৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর বাজারে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ডিলার নিয়োগে ভুয়া তথ্য দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ডিলার শেখ আল আমিন। তার দাবি, প্রতিপক্ষের উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের মাধ্যমে তাকে সামাজিক ও ব্যবসায়িকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে।

সোমবার (৩ আগস্ট) সকালে সরেজমিনে হাজরাকাটি বাজারের শেখ বাড়ি মোড়ে গিয়ে দেখা যায়, শেখ আল আমিন তার ব্যবসা প্রতিষ্ঠানে নিয়মিত ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছেন। স্থানীয় আ.জলিল প্রতিষ্ঠানের দায়িত্বে থাকলেও আল আমিন নিজেও নিয়মিত দোকান ও গোডাউনে যাতায়াত করেন বলে জানা যায়।
শেখ আল আমিন জানান, তিনি দীর্ঘদিন ধরে তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি বাজারে দোকানঘর ও গোডাউন ভাড়া নিয়ে সুনামের সঙ্গে মুদি ব্যবসাসহ অন্যান্য ব্যবসা পরিচালনা করে আসছেন।

তিনি বলেন, “২০২৫ সালের ২২ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তির আলোকে টিসিবির শূন্য ডিলার পদে আবেদন করি। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ১২টি আবেদন সরেজমিন পরিদর্শন ও তথ্য যাচাই-বাছাই করে আমার প্রতিষ্ঠান ‘মুক্তা এন্টারপ্রাইজ’-এর পক্ষে প্রতিবেদন দেন। সেই প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠান। জেলা প্রশাসকের প্রতিবেদনের ভিত্তিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ‘মুক্তা এন্টারপ্রাইজ’-এর নামে টিসিবি ডিলারশিপের অনুমোদন প্রদান করে।

তার অভিযোগ, এই নিয়োগে ক্ষুব্ধ হয়ে খলিলনগর বাজারের মুদি ব্যবসায়ী ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার তার ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে মিথ্যা অভিযোগ দায়ের করেছেন।
শেখ আল আমিন বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি এর তীব্র প্রতিবাদ জানাই। ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্র বন্ধ না হলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব।”
উল্লেখ্য, সম্প্রতি এক মুদি ব্যবসায়ী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করে দাবি করেন, ভুয়া তথ্যের মাধ্যমে খলিলনগর বাজারে টিসিবির ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। তবে ওই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন শেখ আল আমিন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা